Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

অসুস্থ মেয়েকে দেখবেন বলে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু মেয়ের কাছে পৌঁছনোর আগেই সব শেষ। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ মেয়েকে দেখবেন বলে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু মেয়ের কাছে পৌঁছনোর আগেই সব শেষ। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। রবিবার (৩ মে) এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের হেমতা বাদের মহিপুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম মেহবুদা বেগম, বয়স ৫৬ বছর। কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলে তাঁর বাড়ি। পরিবার সূত্রের খবর, শনিবার (২ মে) গভীর রাতে মেহবুদা হঠাৎ করেই জানতে পারেন তাঁর মেয়ে অসুস্থ।

স্বাভাবিকভাবেই মেয়ের অসুস্থতার খবর পেয়ে আর স্থির হয়ে বসতে পারেননি মা। মেয়ের শ্বশুরবাড়ি মহিপুরে, তাঁর বাড়ি থেকে সামান্য দূরে। পায়ে হেঁটেই মেয়েকে দেখতে তাঁর শ্বশুরবাড়ি রওনা দেন মেহবুদা। কিন্তু সেটাই কাল হল! হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গিয়েছে, মেয়ের শ্বশুরবাড়ি র কাছেই মেহবুদা বেগমকে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। তা দেখা মাত্রই আশপাশের স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে এবং তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাঁর অবস্থার অবনতি হলে, তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেহবুদার। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। মেহমুদা বেগমকে কোন গাড়ি ধাক্কা মেরেছে, তার তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই গাড়ি শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে মেহমুদা বেগমের মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?