বয়সসীমা পেরনো মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাগ্য কিছুটা সহায় হল ২০১৬ সালের এসএসসি-র ওয়েটিং লিস্টে থাকা মামলাকারীগের। এবার তাঁদের ইন্টারভিউতে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এসএসসি নিয়োগ সংক্রান্ত এই মামলাটি উঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেখানেই এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে, ২০১৬ সালের এসএসসি নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে।

এদিন বিচারপতি বলেছেন, বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদেরকে ইন্টারভিউতে ডাক দেওয়া হয়নি তাঁদের ইন্টারভিউ নিতে হবে। যে সকল চাকরিপ্রার্থীরা মামলা করেছিলেন, তাদেরই ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর মুখ বন্ধ হবে আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত আদালতকে জানাতে হবে কমিশনকে। মামলাকারীদের আইনজীবী এদিন আদালতে বলেন,  পরীক্ষার্থীরা চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন, নথি যাচাই হয়েছে, কিন্তু বলা হয়েছে বয়স পেরিয়ে যাওয়ার কারণে ডাকা হয়নি ইন্টারভিউতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ‘যোগ্য’-রা বয়সজনিত ছাড় পাবেন। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। সেই বিষয়ে দায়ের হয়েছে মামলা।

উল্লেখ্য, সপ্রিম কোর্টের কালির আঁচরে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকও শিক্ষাকর্মী। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের পুরো প্যানেল। এই নিয়ে মামলা কম হয়নি। এবার বয়সসীমা পেরনো মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের পর স্বস্তিতে মামলাকারী চাকরিপ্রার্থীরা। ন্যায্য সুযোগ চাইছেন তাঁরা। ইন্টারভিউতে ভিডিওগ্রাফি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আদালতে জানাবে কমিশন।

 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস