ডুয়ার্সের লোকালয়ে ফের ভালুক, চিন্তায় বন দফতর

ডুয়ার্সের লোকালয়ে ফের ভালুকের দর্শন মিলল। এবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ধূপঝোড়া এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডুয়ার্সের লোকালয়ে ফের ভালুকের দর্শন মিলল। এবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ধূপঝোড়া এলাকায়। রবিবার সাত সকালেই ভালুকের দেখা পেয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে এলাকায় পৌছেছেন বন দফতরের কর্মীরা। ওই এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য মাইকিং শুরু হয়েছে। ব্যাপক আতঙ্ক রয়েছে এলাকায়।

উল্লেখ্য এই এলাকার কাছাকাছি গতকাল অর্থাৎ শনিবারই একটি ভালুককে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত ৫ দিনে এলাকায় ৩টি ভালুকের দেখা মিলল। পরিবেশ কর্মীদের অনুমান ভূটানে রাস্তা তৈরির জন্য পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় পাহাড়ে ডিনামাইট ফাটানো হচ্ছে। এর ফলেই ওই পাহাড়ের গুহায় থাকা এদের বাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভালুকের দল নীচের দিকে নেমে আসছে। নিরাপত্তার অভাবেই ভালুকের দল লোকালয়ের দিকে চলে আসছে বলে মনে করছে বন বিভাগের আধিকারিকরা। অনুমান, আরও তিন-চারটি ভালুক এই এলাকায় রয়েছে। ফলে বাড়তি সতর্ক বন দফতরের কর্মীরা। প্রসঙ্গত, ভরতপুর চা বাগান থেকে গতকাল উদ্ধার হওয়া ভালুকটির চিকিৎসার পর রবিবার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের কোর এরিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই