জঙ্গলমহলে সুবর্ণরেখার পাড়ে সম্প্রীতির মেলবন্ধনে দেবী দুর্গার আরাধনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: একই দেশের মধ্যে উত্তর প্রদেশে যখন সংখ্যালঘু মুসলিমদের গো – মাংস খাওয়া থেকে শুরু করে নানা ইস্যুতে হিংসার শিকার হতে হয় সেই সময় পশ্চিমবঙ্গে পুরো ভিন্ন রূপ। বঙ্গে দেবী দুর্গার আরাধনায় সম্প্রীতির মেলবন্ধন।সুবর্ণরেখার পাড়ে মহামিলনের পুজোর বেদী। নদীর তীরে খোলা বাতাসে এগারো গ্রামের দুই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে হচ্ছে দেবী দুর্গার আরাধনা। নদী পার্শ্ববর্তী ১১টি গ্রামের মানুষের পরিচালনায় সর্বজনীন এই পুজো হয় ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মহাপাল গ্রামে।

এবার ৬১ বছরে পড়ল এই মহাপাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো। প্রতিবারের মত এবারেও পুজো কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ এই পুজোর অন্যান্য দায়িত্বে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। যা এই পুজোর মাধ্যমে সম্প্রীতির বার্তা বহন করে। পুজো কমিটির হিন্দু ধর্মের সদস্যরা জানান ,’দুটি সম্প্রদায়ের মানুষ মিলে হয় এই পুজো। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের পুজোর জন্য যে সমস্ত দায়িত্ব দেওয়া হয় সব বেশ নিষ্ঠাভরে পালন করেন তাঁরা। ‘এই পুজোর পাঁচ কিলোমিটারের মধ্যে আর কোন পুজো নেই। তাই নদী পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এই পুজোর গুরুত্বই আলাদা। নদী লাগোয়া ভক্তাপাট, মালিসাই, শালবনি(Salboni), খামার, জাহানপুর এক একটা হিন্দু, মুসলমানের জনপদ। এই রকম এগারোটি গ্রামের গ্রামবাসীরা নিজেরা টাকা দিয়ে প্রতিবছর দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন।এই সম্প্রীতির পুজোর এক মুসলিম সদস্য জানান এই অ্যাকাউন্টই গ্রামের মানুষ মেলামেশায় জাতি ভেদা ভেদে বিশ্বাস করে না। সকলে চাঁদা দেওয়া থেকে শুরু করে পূজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হিন্দু ভাইদের সঙ্গে সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটার নামই পশ্চিমবঙ্গ।

নিজেদের চাঁদা তোলা থেকে পুজোর জোগাড় করা সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হয়। এভাবেই চলে আসছে ৬০টি বছর। এখানে কোন জাতি ধর্মের বেড়া নেই। নেই কোন অস্পৃশ্যতা। সবাই এক। দায়িত্ব ভাগ করে দেওয়া হয় সবার মধ্যে। যাঁকে যা দায়িত্ব দেওয়া হয় তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করেন। পুজো আয়োজনের ব্যাপারে নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই সুন্দর যে জাতপাতের ভেদাভেদ কারীদের কাছে ঈর্ষার কারণ হয়ে ওঠে। শুধু দুর্গাপুজো নয়, মুসলিম সম্প্রদায়ের মহরম থেকে শুরু করে আরো অন্যান্য অনুষ্ঠানে হিন্দুরা মহরম থেকে শুরু করে সংখ্যালঘুদের আরো অন্যান্য অনুষ্ঠানে সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?