চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্প্রীতির নানুরে কালী মন্দির নির্মাণে হিন্দুদের সঙ্গে মুসলিমরা

নিজস্ব প্রতিনিধি: সম্প্রীতির পীঠস্থান বাংলায় আবার নজির। কালী মন্দির নির্মাণে হিন্দুদের সঙ্গে কাঁধ মেলালেন মুসলিমরা। বীরভূমের নানুরে (Nanur) দেখা গেল এমন দৃশ্য। কালী মন্দির নির্মাণে মন্দিরের পুরোহিতের সঙ্গে কাঁধ মেলালেন মসজিদের মৌলবীরাও। হিন্দু বা মুসলিম, যে কোনও সমাজের ধর্মীয় উৎসবে যোগ দেন সবাই। বীরভূমের এই এলাকায় ধর্ম নির্বিশেষে সব উৎসবে সামিল হন মানুষ।

বীরভূম জেলার নানুরের বাসাপাড়ায় সর্বজনীন কালীপুজো শুরু হয় দীর্ঘদিন আগে। নানুর বাসাপাড়ায় রাস্তা সম্প্রসারণের জন্য মন্দিরটি (Temple) ভাঙা হয়। পরবর্তীকালে এলাকার মানুষজন মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। সংখ্যালঘু মুসলিম প্রধান এই এলাকায় মুসলিমদের সহযোগিতায় কালী মন্দির নির্মাণ করা হয়। দু বছর আগে থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ১২ লাখ টাকা ব্যয় করে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। সেই মন্দির নির্মাণে হিন্দুদের সঙ্গে কাঁধ মিলিয়েছেন বাসাপাড়ার সংখ্যালঘু মুসলিমরা। পুরোহিতের সঙ্গে মন্দির নির্মানের কাজে সহযোগিতা করছেন মসজিদের মৌলবীরাও।

এলাকায় মানুষজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নানুরের বাসাপাড়া গ্রামে মিশ্র সংস্কৃতি রয়েছে। এখানে হিন্দু ও মুসলিম সমাজের মানুষ পরস্পরের প্রতি সহযোগিতা করে বসবাস করছেন। সম্প্রতীর নজির এখানে এই প্রথম নয়, এর আগে থেকেই হিন্দুদের মন্দির নির্মাণ হোক বা মুসলিমদের মসজিদ নির্মাণ, সহযোগিতা করেছেন পরস্পরের প্রতি। ঈদের দিনে মুসলিমদের বাড়িতে আনন্দ ভাগ করে নিতে উৎসবে অংশ নেন বহু হিন্দু। আবার কালীপুজো ও ভাইফোঁটায় অংশ নেন মুসলিমরা। এ বছরের কালীপুজো তাই বয়ে নিয়ে এসেছে আবার সম্প্রীতির বার্তা।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ