পানীয় জল খেয়ে অসুস্থ হওয়ার আতঙ্কে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় নিচ্ছেন বহু মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে ওয়াকফ আন্দোলনের নামে চলছে তাণ্ডব। এবার শনিবার রাত থেকে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে ধুলিয়ান, সামসেরগঞ্জ ও সুতিতে পিএইচই জলের ট্যাংকে (Drinking Water Tank)কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের বিভিন্ন ত্রাণ শিবির ও স্কুলে আশ্রয় নিচ্ছেন।মুর্শিদাবাদের গন্ডগোলের ঘটনায় ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে স্বত্বাধিক পরিবার মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নেন। সামসেরগঞ্জ থেকে একাধিক হিন্দু পরিবার নৌকো করে গঙ্গা পেরিয়ে পরিবার নিয়ে প্রাণভয়ে পালিয়ে যাচ্ছেন অন্য জেলায়।

সামসেরগঞ্জে(Samsherganj) ভয়ে নৌকো নিয়ে যেতে চাইছেন না মাঝিরা। সেখান থেকে পালিয়ে আসা মানুষজনের একটাই বক্তব্য পুলিশ প্রশাসন সবই আছে। কিন্তু তাদের কথা কেউ মানছে না। একের পর একের বাড়িতে লুটপাট অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। থাকার মত জায়গা নেই। গত শুক্রবার থেকে মুর্শিদাবাদ জেলায় আইন-শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। শনিবার সন্ধ্যার পর হাইকোর্টের(HighCourt) নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নেমেছে ।বিএসএফ(BSF) টহল দিচ্ছে। কোথাও জমায়েত দেখলে রবিবার সকাল থেকে তা হটিয়ে দিচ্ছে পুলিশ। বহিরাগতদের খোঁজে ধুলিয়ান এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে পালিয়ে আসছেন হিন্দুরা।

ধুলিয়ান ফেরিঘাট থেকে নৌকা করে কালিয়াচক তিন নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাইস্কুলে আশ্রয় নেন প্রায় পাঁচ শতাধিক হিন্দু, তাদের মধ্যে রয়েছে বৃদ্ধ, মহিলা ও শিশুরা। পারলালপুরের বাসিন্দারা জল ও শুকনো খাবার বিতরন করছেন ধুলিয়ান থেকে পালিয়ে আসা হিন্দুদের। এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার(DG Rajeev Kumar) শনিবার রাতেই পৌঁছে যান মুর্শিদাবাদে। রাতে তিনি সামশেরগঞ্জ থানায় দীর্ঘক্ষণ বৈঠক করেন। ডিজি দাবি করেন, ওই জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। কিন্তু তাতে ভরসা নেই ধুলিয়ান সামসেরগঞ্জ ও সুতি এলাকার সাধারণ মানুষজনের। ফলে প্রাণভয়ে সকলেই পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানের খোঁজে সরে পড়ছেন। যেভাবে মৃৎ শিল্পী পিতা ও পুত্রকে ছাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা, সেই ঘটনার পর আরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?