এই মুহূর্তে




বাংলায় SIR-কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা

নিজস্ব প্রতিনিধি : বাংলায় SIR-কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা। রাজ্যজুড়ে SIR-র কাজ চালু হয়েছে ৪ নভেম্বর থেকে। এবার এই SIR-র বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ২০১৪ সালের আগে যাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সিএএ-র (CAA) অধীনে তাঁরা সুরক্ষা পান না বলে দাবি তুলেছেন। এই ক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ নোটিশ জারি করেছে। জৈন, বৌদ্ধ বলে বিভেদ করা যায়না। মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election) । তার আগেই চলছে ভোটার তালিকা ঝারাই বাছাই করার কাজ। আগে বলা হয়েছিল, ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে এসআইআর-র কাজ। রবিবার সেই সময়সীমা ৭দিন বাড়ানো হয়েছে। জমা করার শেষদিন ১১ ডিসেম্বর। এবার এই এসআইআর-র (SIR) বিরোধিতা করে শীর্ষ আদালতে গিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা।

SIR- র পদ্ধতি নিয়ে বার বার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল (TMC)। তাঁরা বার বার বলে আসছেন, এত তাড়াহুড়ো করে এসআইআরের (SIR) কাজ করা সম্ভব নয়। এর আগের এসআইআর হয়েছিল ২ বছর ধরে। সেই কাজ ২ মাসে করা কখনও সম্ভব নয়। পাশাপাশি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি  দেওয়া হয়েছে। তারপরেও বাংলা সহ ১২ রাজ্যে চলছে এসআইআর-র কাজ। কিন্তু এটার বিরুদ্ধেই এবার সোচ্চার হয়েছেন হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টানরাও। ০১৪ সালের আগে যাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সিএএ-র অধীনে তাঁরা সুরক্ষা পান না বলে দাবি তুলেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেবরায় বিজেপিকে ধরাশায়ী করে কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

মদনমোহন মন্দিরের প্রণামীর টাকা গুনতে ১৪ জন, আনা হল ৮ বস্তা

যুবভারতীকাণ্ডে মমতার তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা

ফরাক্কায় কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে , চাঞ্চল্য

সপ্তাহের শুরুতেই চমক! এক লাফে ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম, গগনচুম্বী সোনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ