দোকান ঘর দখল নিয়ে দাদা ও ভাইয়ের মধ্যে সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৩ জন

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: জমির ওপর দোকান ঘরের দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের জের ,আক্রান্ত মহিলা সহ তিনজন হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালি (Sahebkhali)গ্রাম পঞ্চায়েতের সাহেব খালি এলাকার ঘটনা। রাস্তার ধারে দশ বাই বারো ফুটের জমির উপরে দোকান ঘর রয়েছে।সেখানে তিন বছর ধরে ব্যবসা করতেন বছর ৬০, এর দাদা রঞ্জন মন্ডল।

আর সেখানে ব্যবসায়ী সহযোগিতা করতেন বছর ৫০এর, ছোট ভাই সাহেব মন্ডল।এই দোকান ঘর কে দখল নেবে? তাই নিয়ে তিন বছর ধরে ঝামেলা বচসা গন্ডগোল হয়।একাধিকবার সালিশি সভা বসলেও কোনো সমাধান সুত্র বেরোয়নি। আজ দুপুরবেলা সেই বিবাদ গন্ডগোল চড়মে ওঠে। দাদা রঞ্জন বহিরাগত দুষ্কৃতীদের এনে ছোট ভাই সাহেব মন্ডলকে, ভাই বউ গীতা মন্ডলকে বাঁশ ,লাঠি ,লোহা রড দিয়ে বেধড়ক মারধর করে। রেহাই পায়নি তাদের কন্যা সন্তানও। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হিঙ্গলগঞ্জ নয় নম্বর সান্ডেল বিল ব্লক হাসপাতালে ভর্তি করে। এই ঘটনা জানাজানিতে ক্ষোভের আগুন ফেটে পড়ে সাহেব খালি অঞ্চলে। দুললি থেকে হেমনগর পর্যন্ত সাহেব খালি মোড়ে রাস্তার ওপরে বাঁশ, প্লাকাড, ফেস্টুন নিয়ে, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে এদের গ্রেফতারের দাবিতে অবরোধ বিক্ষোভ চালান স্থানীয় গ্রামবাসীরা।

ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পুলিশ যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবখালি অঞ্চলে। স্থানীয় গ্রামবাসীদের দাবি সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা মন্ডল তিনি ঝামেলা মেটানোর নাম করে দীর্ঘদিন সমস্যা তৈরি করে রেখেছেন। পাশাপাশি দাদা ভাইয়ের গন্ডগোলে রাজনৈতিক রং লেগেছে । যেহেতু দাদা ও ভাই দুইজনের তৃণমূলের কর্মী। দাদা রঞ্জনের এলাকায় তৃণমূলের প্রভাবশালী বলে পরিচিত। তাই বহিরাগতদের এনে এনে ছোট ভাই স্ত্রী সহ পরিবারকে বেধড়ক মারধর করেছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছে সাহেবখালি গ্রামের মানুষ। দাদা রঞ্জন মন্ডল স্ত্রী সহ সবাই পলাতক। তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের