হিঙ্গলগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, জখম ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ীতে(Mathbari) জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর জখম ৩ জন। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে মঠবাড়িতে জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতা শচীন মন্ডল ও অজয় মন্ডলের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাদের সংঘর্ষ ঠেকাতে গিয়ে গুরুতর জখম হন আরেক গ্রামবাসী।

অজয় মণ্ডলদের(Ajay Mondal) অভিযোগ তাদের নিজেদের জমিতে তারা মাটি ফেলে উঁচু করতে গেলে শচীন মন্ডলের লোকজন এসে তাদের উপরে হামলা চালায় । এলোপাথাড়ি মারধরে মাথা ও মুখ ফেটে যায় অজয় মন্ডল ও তার ভাইয়ের। গুরুতর জখম অজয় মন্ডলের স্ত্রীও। আশংকা জনক অবস্থায় তাদের দুলদুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে(Dulduli Helath Center) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় মঠবাড়িয়া এলাকায়।

গ্রামবাসী সূত্রে খবর, শচীন মন্ডল এবং অজয় মণ্ডল দুই পক্ষই তৃণমূলের স্থানীয় নেতা।হিঙ্গলগঞ্জ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উভয়পক্ষের তরফ থেকে। গোটা ঘটনার তদন্ত নেমেছে হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পুলিশ। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের