সুন্দরবনের কালিন্দী নদীর ফেরিঘাটে ধস, আতঙ্কে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিন্দী নদীর দুলদুলি ফেরিঘাটের সামনে হঠাৎই বড়োসড় ধস। আতঙ্কিত নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) দুলদুলি ফেরিঘাটের(Ferighat) ২০ফুট ধসের কারণে দুটি কংক্রিটের পিলারের অবস্থা ভয়াবহ। বাঁধের উপর রাস্তা সেটাও ধস নেমেছে। যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে গোটা সিস্টেম। পাশাপাশি দুটি পিলার বেঁকে গেছে। যেকোনো মুহূর্তে ওই পিলার বসে যেতে পারে। যার কারনে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এতটাই খারাপ পরিস্থিতি যে সেই ফেরি ঘাটে উঠতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। যেকোনো সময় বসে যেতে পারে এমনই আশঙ্কা করছে সুন্দরবনবাসী।

এলাকাবাসীরা চাইছে যত দ্রুত সম্ভব প্রশাসন এই দিকে নজর দিক । তা না হলে বড়সড় দুর্ঘটনায় কবলে পড়তে পারে কয়েক হাজার গ্রামের মানুষ। সুন্দরবনের(Sundarban) প্রান্তিক এলাকার এই ফেরিঘাট থেকে প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা এই ফেরিঘাট। আর এই ঘাটের এমনই এক সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের এই ঘাট দিয়ে পারাপার হতে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী জানিয়েছেন, দপ্তরের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছে। অতি দ্রুত ওই এলাকায় মেরামতির কাজ শুরু হবে। এদিকে,স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে আগুন ।হাসনাবাদের ‘ ঘোলা স্বাস্থ্য কেন্দ্র ‘তে আগুন ।

বরগুনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের ঘোলা স্বাস্থ্য কেন্দ্রের নিচের তলায় যেখানে আউটডোর, সেই ঘরের জানলা দিয়ে আগুন দেখা যায়।ধোঁয়া বেরোতে থাকে। চিৎকার চেঁচামেচিতে গ্রামের মানুষ এক জায়গায় হয়ে জানলা দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । সেই সময় স্বাস্থ্য কেন্দ্র বন্ধ ছিল। তাই জানলা দিয়েই জল দিয়ে নেভানোর চেষ্টা করছিল গ্রামের মানুষ। এরপর খবর দেওয়া হয় দমকলে ।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে , দমকল এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে ।তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রাথমিকভাবে অনুমান স্থানীয়দের ।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২