হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি নেতাদের নামে পড়েছে পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: বিজেপির জেলা সভাপতি সহ বিজেপি নেতাদের নামে পোস্টার, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি(Gobindakati Poster) পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টার ।বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যান বৈদ্য ,জুতি চ্যাটার্জীর নামে পড়ল পোস্টার ।তাতে লেখা- শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নাম ভাঙিয়ে টিকিট কেনার নাম করে টাকার দুর্নীতি করা চলবে না।এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, বিজেপির কর্মীরা এরকম ধরনের কাজ করতে পারেনা । কারণ টাকা দিয়ে বিজেপির কোন টিকিট পাওয়া যায় না । এটা তৃণমূলের চক্রান্ত । বিজেপিকে বদনাম করার জন্য তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে ।

অন্যদিকে, এই পোস্টারকে কেন্দ্র করে তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন,ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ । আমরা সাধারণ মানুষের যে SIR নিয়ে যে সমস্যা আমরা সেটা নিয়েই মানুষের পাশে আছি । ওই পোস্টার নিয়ে আমরা কিছু বলতে চাই না । ওটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জের । তার প্রতিফলন ঘটছে। এখন সাধারণ মানুষের পাশেই এসআই আর নিয়ে তৃণমূল কর্মীরা সবচেয়ে বেশি ব্যস্ত।

ভোটারদের অধিকার রক্ষার জন্য সকাল থেকে কাজ করছেন তৃণমূল কর্মীরা। বিজেপি মানুষের পাশে না থেকে নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত।তবে রবিবার সকাল থেকে হিঙ্গলগঞ্জের গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। প্রচুর সাধারণ মানুষ ভিড় জমিয়ে সেই পোস্টারে কি লেখা রয়েছে পড়ে দেখে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার গুলো মেরে গেছে তা নিয়ে শুরু হয় আলোচনা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের