দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকার (OC Sandip Sarkar)। শুক্রবার অমিত শাহের সভা রয়েছে হিঙ্গলগঞ্জে। তার আগেই ব্যবস্থা নিয়েছে কমিশন। কর্তব্যে গাফিলতি অভিযোগে সাসপেন্ড বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের (Election Commition) পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে সাসপেন্ড করার কথা বলা হয়েছে। তিনি নিরপেক্ষ না থাকার কারণে তাঁকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে ওই চিঠিতে। পাশাপাশি অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতীদের সঙ্গে সন্দীপ সরকারের যোগাযোগ রয়েছে। স্থানীয় সমস্যা সমাধানে ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সন্দীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।

রাতের অন্ধকারে টাকা বিলি করতে গিয়ে আটক বিজেপি নেতা ও আসামের প্রাক্তন বিধায়ক। ধৃতদের নাম তরুণ মণ্ডল ও কিশোর নাথ। বৃহস্পতিবার পুলিশ ওই দুজনকে আটক করে নিয়ে গেছে থানায়। হিঙ্গলগঞ্জ বিধানসভার হিঙ্গলগঞ্জ থানার কনকনগর এলাকার ঘটনা। হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী রেখা পাত্রের হয়ে প্রচারে কয়েক দিনের জন্য এসেছেন আসামের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিজেপি নেতারা তরুণ মন্ডল কনকনগরে একটি ক্লাবে টাকা দিতে গিয়েছিল বলে অভিযোগ। এলাকার মানুষ বুঝতে পেরে তাদেরকে ধরে ফেলে। ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। থানায় নিয়ে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই টাকা কোথা থেকে এসেছে, কেন দেওয়া হচ্ছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে তাঁদের আটক করা হলেও, এই দুই বিজেপি নেতাকে পরে ছেড়ে দেওয়া হয়। সেই অভিযোগেই ওসিকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। হিঙ্গলগঞ্জ থানার নতুন ওসির জন্য রাজ্যের কাছে নামও চেয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মোটের ওপরে শান্তিপূর্ণ ছিল প্রথাম দফার নির্বাচন। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বড় ধরনের ঘটনা ঘটেনি। ভোটে কোনও রকম গাফিলতি বা পক্ষপাত বরদাস্ত করা হবে না, আগেই জানিয়েছিল কমিশন।  হিঙ্গলগঞ্জের ঘটনার মধ্য দিয়ে রাজ্য পুলিশ তথা প্রশাসনিক স্তরে সেই বার্তাই  ফের দিল কমিশন। কীভাবে টাকা বিলি করতে দেখেও শুধুমাত্র আটক করে ছেড়ে দেওয়া হল, তাই নিয়েই প্রশ্ন উঠছে। হিঙ্গলগঞ্জে  আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কী বদল আসে এখন সেটাই দেখার।

 

Published by:

Share Link:

More Releted News:

রাজ্যে খুলছে সমস্ত মদের দোকান, কতদিন পর্যন্ত খোলা থাকবে?

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

সাতসকালে ISF নেতার ‘দুয়ারে’ বোমা, চাঞ্চল্য দেগঙ্গায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ