সুন্দরবনে বিজেপির কনভেনারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:সুন্দরবনে বিজেপির কনভেনারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে পোস্টার। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে পোস্টার ।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ব্লকের বিশপুর, দুলদুলি ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় বিজেপি নেতা অভিজিৎ দাসের বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে। সোমবার সকালে বিভিন্ন জায়গায় দেখা যায় ওই বিজেপি নেতা অভিজিৎ দাসের (BJP Leader Avijit Das) নাম ও ছবি দিয়ে পোস্টার।

পোস্টারে লেখা রয়েছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে অভিজিৎ দাস লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।। এই অভিজিৎ দাস বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার বিশিষ্ট বিজেপি নেতা বলে পরিচিত। হিঙ্গলগঞ্জ বিধানসভার(Hingalganj Assembly) কনভেনার অভিজিৎ দাস বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে চক্রান্ত করে পোস্টার লাগিয়েছে। রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে পারছেনা হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভরাডুবি হবে বলে এইভাবে পোস্টার মারছে। উত্তর ২৪ পরগনা জেলার এসটি এস সি ওবিসি সেল এর সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন, বিজেপি নেতাদের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে ।

দুর্নীতির পোস্টার ফেলেছে ।এর আগেও বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর নামে বিক্ষোভ দেখেছিলেন। বিজেপির একাংশ তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। দুর্নীতির কথা যারা বেশি করে বলে তারাই দুর্নীতিগ্রস্ত। পোস্টারকে কেন্দ্র করে ওই এলাকায় এখন রাজনৈতিক কাজিয়া তুঙ্গে।পরের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।আর্থিক তছরুপ বা অন্য ধরনের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!