হিঙ্গলগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মামুদপুর গ্রামের ঘটনা ৬৩ বছরের এক প্রতিবেশী দাদুর বিরুদ্ধে অভিযোগ উঠল ১৩ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করার।এই নিয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।ঘটনাটি ঘটেছে বসিরহাট পুলিশ জেলায়(Bashirhat Police District)। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়েই শনিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে।পরে ঐ বৃদ্ধকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

মায়ের অভিযোগ তিনি প্রতিবেশী ওই ব্যক্তির বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সেই সূত্রে তাঁর মেয়ের ওই বাড়িতে যাতায়াত ছিল। গত কিছুদিন ধরে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়েছিল। এরপর নাবালিকার সঙ্গে কথা বলে তার মা জানতে পারেন কিছুদিন আগে বেশ কয়েকবার খাবার খাওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে বৃদ্ধ নিজের বাড়িতে ডেকে ধর্ষন করেছেন। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয় ।

অভিযুক্তের স্ত্রী বলেন, ” গোটা ঘটনা কিভাবে হলো বুঝতে পারছি না।তবে যদি প্রমাণ হয় আমার স্বামী এই কান্ড ঘটিয়েছেন তাহলে কঠিন সাজা হোক। “এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়েছে পুলিশ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা