হিঙ্গলগঞ্জে মৎস্যজীবীদের জালে মাছের বদলে উঠলো বিষাক্ত কেউটে পদ্ম গোবরে সাপ

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের সুন্দরবনে মৎস্যজীবীদের আটলে ধরা পড়লো বিষাক্ত কেউটে সাপ।হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে(Lebukhali) বিশাল আকারের সাপ ।আটল তুলতেই দেখা গেল নারায়ণ মন্ডলের আটলে মাছের বদলে আটকে রয়েছে চার থেকে পাঁচ ফুট লম্বা এই পদ্মগোবরে সাপ । তিনি এই সাপকে দেখে ভয় পান ।এর আগেও কোনদিন দেখেন নি। শনিবার সকালেই আটল তুলতে তিনি হতবাক হয়ে যান। লেবুখালিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। এই সাপ দেখতে এলাকার বহু মানুষ লেবুখালীতে ভিড় জমান। সঙ্গে সঙ্গে বনদফতরকে খবর দেওয়া হয়।

জঙ্গলের খাবার না পেয়ে লোকালয়ে ঢুকছে এই বিষাক্ত সাপ(Snake)। চিন্তার ভাঁজ স্থানীয়দের মনে।হিঙ্গলগঞ্জে ডাসা নদী ,গৌড়েশ্বর নদী রায়মঙ্গল সহ একাধিক নদীতে মৎস্যজীবীরা মাছ ধরতে যান।মৎস্যজীবীদের জালে এই ধরনের সাপ আগে কখনো আসেনি ।ভয়ে আতঙ্কে মৎস্য জীবিরা। বন দফতর(Forest Department) ওই সাপটিকে নিয়ে গেছে। অন্যদিকে, শিশুরা খেলতে গিয়ে প্লাস্টিকের ব্যাগের মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল। ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পুলিশ ।

হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার ঘটনা ।এলাকার মানুষের অভিযোগ বাচ্চারা মাঠে খেলছিল। সেই সময় মাঠের পাশে ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগ দেখে কৌতুহল বসতো সেই ব্যাগ খুলে দেখে তার মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলি । বাচ্চারা খেলনা বন্দুক ভেবে তাদের মা-বাবাকে দেখালে তখনই বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় ভিড় করে গ্রামের মানুষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । কে বা কারা ওই ঝোপের মধ্যে এই আগ্নেয়াস্ত্র ও গুলি থেমে গেল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ওই দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলি সংগ্রহ করে নিয়ে গেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের