হিঙ্গলগঞ্জে ছাত্র-ছাত্রীদের সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: কন্যাশ্রী – রূপশ্রী ও ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ স্কুলের ক্লার্ক এর বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ স্কুল গেটে ছাত্র ছাত্রীদের।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) যোগেশগঞ্জ হাই স্কুলের ঘটনা। স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল পাশাপাশি স্কুলের কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মন্ডল দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে রুপশ্রী, কন্যাশ্রী, ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছুদিন ধরে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রছাত্রীর কাছ থেকে ৫০০ টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকা করে প্রত্যেকের কাছে থেকে নেন বলে অভিযোগ।

এই খবর জানাজানি হতেই ছাত্র-ছাত্রী অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন ।স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল সেই টাকা ফেরত দিতে গেলে সেই ছবি ভাইরাল হয়ে যায়। । যেখানে সরকারি প্রকল্প সবার জন্য যেখানে কোন অর্থ লাগে না তারপরেও কি করে ক্লার্ক, স্কুলের কম্পিউটার প্রশিক্ষক এই টাকা তুলে আত্মসাৎ করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। ভবেশ মণ্ডল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে। ছাত্র-ছাত্রীদের দাবি, পরিকল্পনা করে স্কুলের ক্লার্ক ও কম্পিউটার প্রশিক্ষক বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে।

ইতিমধ্যে ছাত্র-ছাত্রীরা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে। এই বিষয়ে স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল ও কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধান শিক্ষক এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেনl এই খবর পেয়ে ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জের বিধায়ক(MLA Hingalganj) দেবেশ মন্ডল গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি যেভাবে সরকারি প্রকল্প সুবিধা বিনামূল্যে ছাত্রছাত্রীরা পাবে সেখানে কেন এই অর্থটা কেন তোলা হলো। তদন্ত শুরু করেছে যোগেশগঞ্জ হাই স্কুলের পরিচলন সমিতি ও স্কুল কর্তৃপক্ষ।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী