হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সম্প্রীতির অনন্য নজির তুলে ধরল তৃণমূল নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: ধর্ম যার যার উৎসব সবার। এই বার্তাকে পাথেয় করে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সম্প্রীতির অনন্য নজির। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে(Hingalganj) অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের নির্দেশে হিঙ্গলগঞ্জে মহা ধুমধাম করে পালিত হয় বিজয়া সম্মিলনী। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে একেবারে ঝাঁপিয়ে পড়ল। অর্থাৎ আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক কাজে আরও গতি আনতে দফায় দফায় কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মিলনীর সভামঞ্চে দেখা গেল সম্প্রীতির অনন্য নজির ।বিধায়ক দেবেশ মন্ডল সংবর্ধনা দিলেন এলাকার তৃণমূল কর্মী শেখ আইয়ুব আলীকে। পাশাপাশি সভামঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । হিঙ্গলগঞ্জের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।আসন্ন ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে ১ ইঞ্চি ও মাটি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ সাংগঠনিক ক্ষেত্র আরো মজবুত করতে দফায় দফায় কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দেবেশ মন্ডল(MLA Debesh Mandal) হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল এবং ব্লকের একাধিক নেতা- কর্মীরা।মঞ্চ থেকে তৃণমূল নেতারা সকলেই বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার ডাক দেন। আগামী বছর বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হবে বলে জোরের সাথে দাবি করেন তৃণমূল নেতৃত্ব।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়