উল্টো পতাকা তুলে প্রকৃতির ঘাড়ে দোষ চাপালেন হিরণ!

টলিউডে অভিনয় কেরিয়ার ক্রমশ নিম্নমুখী। শেষ কবে হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের মনে নেই সমালোচকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে অভিনয় কেরিয়ার ক্রমশ নিম্নমুখী। শেষ কবে হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের মনে নেই সমালোচকদের। ট্র্যাক বদলে বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়েই বিধায়ক। খড়গপুর সদরে বিধায়ক হিরণ চট্ট্যোপাধ্যায়, যদিও তিনি এখন নিজেকে রাজনীতিতে অভিভাবক হীন বলেই দাবি করছেন। এর মাঝেই উল্টো পতাকা তুলে হাসির পাত্র হয়ে উঠলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্ট্যোপাধ্যায়।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে নিজের বিধানসভা এলাকায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি বিধায়ক। তখনই ঘটালেন বিপত্তি। নিজের হাতেই উল্টো জাতীয় পতাকা তুললেন হিরণ, তাও আবার সাধারণতন্ত্র দিবসের দিন। আর সেই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হিরণ নিজের হাতে করেই উল্টো পতাকা তুলছেন। যদিও সেই ভুল বুঝতে পেরেই কিছুক্ষণ বাদে সেই পতাকা নামিয়ে ফের সোজা করে উত্তোলন করেন। যদিও বিধায়ক হিরণ দাবি করেছেন এতে তাঁর কোনও দোষ নেই। পুরো দোষটা প্রকৃতির। ‘এত জোরে হাওয়া দিচ্ছিল তাই পতাকা উল্টে যায়, সেটা দেখতে পেয়েই ফের ঠিক করে উত্তোলন করি।’ যদিও বিশেষজ্ঞরা তাজ্জব বনে যাচ্ছেন হিরণের কথা শুনে। হাওয়া দিলে পতাকা দড়ি বাঁধা অবস্থায় উল্টে যায় কীভাবে?

এমনিতেই নিজের দলের সাংসদ তথা প্রথম সারির নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিবাদের খবরে বারবার শিরোনামে উঠে এসেছেন হিরণ। কিন্তু সাধারণতন্ত্র দিবসের দিন এহেন ভুল কাজ করে সমালোচিত ‘হিরো’ হিরণ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের