বল নিয়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরের জলে পড়ে সলিল সমাধি শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মী পুজোর দিন ঘটল মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মুহূর্তে শেষ হয়ে গেল এক শিশুর প্রাণ। জানা গিয়েছে,  পাড়ার পুজো মণ্ডপে বল নিয়ে খেলছিল  ছ’বছরের সৌম্যদীপ পাল। আর সেই সময় আচমকাই পাশের পুকুরে পা পিছলে পড়ে  যায় সে । আর তাতেই মৃত্যু হল সৌম্যদীপের । ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলায়।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুজোর মণ্ডপে দুই কিশোর বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে বলটি পাশের পুকুরের দিকে গড়িয়ে যায়। আর তখনই বলটি তুলতে যায় ছোট্ট সৌম্যদীপ। আর তাতেই পা পিছলে পুকুরে পড়ে যায়। এরপরেই  সৌম্যদীপের  সঙ্গে যে শিশুটি খেলছিল সে বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি জানায়। তৎক্ষণাৎ সেখানে আসেন সৌম্যদীপের মা এবং দাদু। অনেক খোঁজাখুঁজির পর মেলেনি খোঁজ।

অবশেষে চণ্ডীতলা থানার পুলিশকে খবর দেয় পরিবার। ঘটনাস্থলে আসে পুলিশ সহ  চণ্ডীতলা সুইমিং ক্লাবের দু’জন প্রশিক্ষক। নদীতে জাল ফেলে সৌম্যদীপকে খোঁজা শুরু হয়। আর তখনই উদ্ধার হল তাঁর দেহ। এরপরেই শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। একথায় লক্ষ্মী পুজোর দিন এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ