উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাচীন রীতি মেনে লুঠ হল জগন্নাথের খাদ্য ভাণ্ডার। সাক্ষী থাকলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তা দাঁড়িয়ে দেখলেন হাজার হাজার ভক্ত। হুগলির গুপ্তিপাড়ায় উল্টোরথের আগের দিন রীতি মেনে হয় ভাণ্ডার লুঠ অনুষ্ঠান। এই প্রথম সেই ভাণ্ডার লুঠ দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গুপ্তিপাড়ার ২৮৬ বছরের প্রাচীন রথযাত্রা উৎসবের বৈশিষ্ট্য হল ভাণ্ডার লুঠ। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি যান।

পৌরাণিক কাহিনি থেকে জানা যায়, দ্বিতীয়ায় রথে চেপে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ। কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় লক্ষ্মী দেবী দুশ্চিন্তায় পড়ে যান। তিনি জগন্নাথকে ফেরাতে তাঁর মাসির বাড়ি পঞ্চমীর দিন পৌঁছে যান। প্রভুকে দেখে বহু অনুনয় বিনয় করলেও মাসির বাড়ি ছেড়ে যেতে রাজি হননি জগতের নাথ। কারণ মাসির বাড়িতে নানা পদের খাবার মজুত থাকায়, সেই খাবার ছেড়ে যেতে চান না জগন্নাথ। তখন দেবী লক্ষ্মী সঙ্গে করে আনা সর্ষে পোড়া দেন। কিন্তু তাও বিফল হয়। উল্টোরথের আগের দিন জমিদার বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্র তাঁরা দুজনেই সেই কথা জানতে পারেন। পরে লেঠেল পাঠান গুপ্তিপাড়ার বড়বাজারে অবস্থিত জগন্নাথ দেবের মাসির বাড়িতে খাদ্য ভাণ্ডারে লুঠপাট চালায়। যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন। সেই থেকেই চলে আসছে গুপ্তিপাড়ায় উল্টোরথের আগের দিন ভাণ্ডার লুঠ প্রথা।

আরও পডুন: মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

এবার সেই ভাণ্ডার লুঠ দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সময়ের কিছুটা পরে সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ গুপ্তিপাড়া বড়বাজারে জগন্নাথের মাসির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর পশ্চিম দিকের ছাদে দাঁড়িয়ে দেখেন ভাণ্ডার লুঠ। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পাশাপাশি এই ভাণ্ডার লুঠ দেখতে হাজির থাকেন হাজার হাজার ভক্ত।

ভাণ্ডার লুঠতে আসা অভিজিৎ বিশ্বাস নামে এক যুবক বলেন, ‘মুখ্যমন্ত্রী এই রীতি দেখলেন খুব ভাল লাগল। আমি তিনটি ভোগের হাঁড়ি লুঠ করেছি। এটা দীর্ঘ দিন ধরেই চলে আসছে। সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজ পাঁচশো মালসা আমরা সকলে মিলে লুঠ করেছি।’

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…