মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

দেখতে দেখতে ৪৭ বছর কেটে গেল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর। আগামিকাল শুক্রবার (২৪ জুলাই) নায়কের ৪৭ তম মৃত্যুবার্ষিকী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৪৭ বছর কেটে গেল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর। আগামিকাল শুক্রবার (২৪ জুলাই) নায়কের ৪৭ তম মৃত্যুবার্ষিকী। টলিউড চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। জানা যাচ্ছে, পালাবদলের বাংলায় উত্তমকুমারের ৪৭ তম মৃত্যুবার্ষিকীর স্মরণে আগামিকাল কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের আবক্ষমূর্তি-স্মারকফলকের উন্মোচন করবেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সেখান থেকে তিনি নায়কের বাসভবনে যাবেন। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। উত্তমকুমার বাঙালির ইমোশন। তাঁর মৃত্যুবার্ষিকীর স্মরণে আগামিকাল একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি সরকার।

২৪ জুলাই উত্তমকুমারের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর টলিপাড়ায় মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সাড়ে নয়টায় নন্দনে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে সাড়ে ১০টা নাগাদ আহেরিতলায় উত্তম কুমারের মূর্তিতে সম্মান জানাবেন। এই বিষয়ে নায়কের পূত্রবধূ মহুয়া চট্টোপাধ‍্যায় জানিয়েছেন, উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীর কারণে আগামিকাল মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে আসবেন। সেই কারণে আজ থেকেই উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের তরফে। প্রতি বছরই এই দিনে বাড়িতে অতিথিরা আসেন মহানায়ককে শ্রদ্ধা জানাতে।

তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহানায়ককে নিয়ে নানারকম ভাবনার কথা জানিয়েছেন। বাঙালির আবেগকে চিরকাল বর্ণাঢ্যময় করে রাখতে নানারকম পরিকল্পনা করছে। এ বছর উত্তকুমারের ১০০তম জন্মবার্ষিকী। তাঁর জন্মদিন কীভাবে উদযাপন হবে, এই নিয়ে আলোচনা করতে তথা ১৩ জুলাই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। প্রসেনজিৎ নিজেই জানিয়েছেন, সেই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল উত্তমকুমারের জন্মশতবর্ষ। আমায় ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে রাজ্য সরকার এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কীভাবে যৌথভাবে বৃহৎ পরিসরে অনুষ্ঠান করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। প্রসেনজিৎ একটি চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে, যেখানে বাংলা চলচ্চিত্র শিল্পের সব কলাকুশলীদের নিয়ে এই জন্মজয়ন্তী উদযাপনের আবেদন জানানো হয়েছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের