রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেবকে গ্রেফতার করল রিষড়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার লিলুয়া ফাঁড়ি এলাকার জগদীশপুরে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন, ডাকাতি, তোলাবাজি, ব্যাঙ্কে ডাকাতি, সোনার দোকানে লুট, পেট্রল পাম্পে ডাকাতির মতো একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত কমল দেব। দীর্ঘদিন ধরে সে পুলিশের খাতায় ওয়ান্টেড ছিল। একসময় রিষড়ার নতুনগ্রাম এলাকায় উৎপল ও কমলের দাপটে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। তদন্তে জানা যায়, গত ৩০ জুন রিষড়ার বাঙুর পার্কের পিছনে নেলকো কারখানার কাছে কমলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছতেই সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করা হলেও কমল-সহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।

আরও পড়ুনঃ অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

পুলিশের দাবি, ধৃত রোহিত শর্মা জেরায় স্বীকার করেছে, কমল দেবই তাকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি দিয়েছিল। এরপর থেকেই কমলের খোঁজে তল্লাশি শুরু করে রিষড়া থানার পুলিশ। তদন্তে কমলের সম্ভাব্য লুকিয়ে থাকার একাধিক জায়গার খোঁজ পায় পুলিশ। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার জগদীশপুরে অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে কুখ্যাত এই দুষ্কৃতী। শুক্রবার ধৃত কমল দেবকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তার ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। তদন্তকারীদের অনুমান, হেফাজতে নিয়ে জেরা করলে আগ্নেয়াস্ত্র উদ্ধার, পলাতক সহযোগীদের সন্ধান এবং সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে জোর দিয়েছে রিষড়া থানার পুলিশ।

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫