শনিতে বিসর্জন, আলো ও থিমের সম্মোহন নিয়ে শোভাযাত্রার প্রস্তুতি চন্দননগরে

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : চন্দননগরে জাঁকজমকভাবে পালিত হয় জগদ্ধাত্রী পুজো। প্রতিমাসজ্জা, মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোসজ্জা নজর কাড়ে। পুজোর কয়েকদিন মণ্ডপে মণ্ডপে ভিড় লক্ষ্য করা যায়। তেমনই বিসর্জনও হয় নজরকাড়া। মণ্ডপে মণ্ডপে যেমন থিমের দাপট দেখতে পাওয়া যায়, তেমন বিসর্জনের শোভাযাত্রাও নজরকাড়া হয়। এখানেও থাকে আলোকসজ্জার ভিন্ন ভিন্ন রূপ। শনিবার শোভাযাত্রা করে হবে প্রতিমা নিরঞ্জন। সেখানেও আলোর সাজে সাজিয়ে তোলার কাজ চলছে।

শনিবার সকাল কাটতেই শুরু হয়ে যাবে শোভাযাত্রা। বিকেল হতেই দেখা যাবে নতুন নচুন থিমে সেজে উঠতে এক একটি পুজোকে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবপুজো কমিটি নিজেদের শোভাযাত্রার ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করে চলেছে। উদ্যোক্তা ও আলোকশিল্পী সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে আলোর নতুন রকমের খেলা দেখতে পাওয়া যাবে। শোভাযাত্রায় থাকবে চির নতুনের ডাক।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন জগৎবিখ্যাত, তেমন বিসর্জনও হয় বিখ্যাত। চন্দননগরের সম্বলা শিবতলা রথের সড়কের ভাসানের শোভাযাত্রা থিম, সংস্কৃতি। ভারতবর্ষকে চারভাগে ভাগ করা হয়েছে। আলোর মাধ্যমে ভারতের চারদিকের অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের মাইলফলক তুলে ধরা হবে। নতুন রকমের আলোকসজ্জা দেখিয়ে তাক লাগানোর পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, চন্দননগরের আলোকসজ্জা সবসময় নজরকাড়া হয়। এবারের শোভাযাত্রায় নতুন এক পর্যায় তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। বারাসত ব্যানার্জি পাড়ার এবার হীরকজয়ন্তী বর্ষে থিম মাতৃস্নেহ। মা ও সন্তানের ভালবাসার সম্পর্ককে আলোর মাধ্যমে তুলে ধরা হবে। শুধু মানুষই নয়, পশুপাখির ছবিও তুলে ধরা হবে আলোর মাধ্যমে। এই শোভাযাত্রায় একের পর এক চমক থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

দৈবকপাড়া সর্বজনীনে শিবশক্তি, লালবাগান সর্বজনীনে গিন্নি মা, হেলাপুকুরে ত্রি-তত্ত্ব নিয়ে শোভাযাত্রা করা হবে। আলোকসজ্জার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে থিম। মায়ের বিদায়বেলাকেও মনে রাখার মতো করেই তোলা হয়। শোভাযাত্রায় বেশোহাটা হাজির হবে ‘সার্কাস’ নিয়ে। একদিকে সার্কাসের আদল অন্যদিকে আলোর সার্কাস।

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?