বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৯ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু, সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায়

সাতসকালে পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ি উল্টে মৃত্যু ৯ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ি উল্টে মৃত্যু ৯ জনের। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বরযাত্রী বোঝাই চার চাকার গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল ৯টি তরতাজা প্রাণ। আহত হয়েছেন আরও একাধিক। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, বরযাত্রী বোঝাই গাড়িটি পুরুলিয়া থেকে আসছিল। অন্যদিকে জামশেদপুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রেলার, তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বরযাত্রীর গাড়িটিকে ধাক্কা মারে ট্রেলারটি। যার ফলে রীতিমতো দুমড়ে-মুচড়ে যায় বরযাত্রীর গাড়িটি। বলরামপুর নামশোলে প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ট্রেলারটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যার ফলে ভয়াবহ সংঘর্ষটি হয়। দুর্ঘটনার জেরে রাস্তার ধারেই উল্টে যায় স্পঞ্জ আয়রন বোঝাই ট্রেলারটিও। যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের।

পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই ৯ জনকে মৃত ঘোষণা করেন পুলিশ। মৃতরা সকলেই ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েক দিন ধরেই রাজ্যে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরুলিয়ায়। আর প্রবল বৃষ্টিতে বাইরের দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও ট্রেলার গাড়ির চালক ঘুমিয়েও পড়তে পারেন। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি এখন খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর