কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের কার্শিয়াঙে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রোহিণী রোডের কার্গিল ধারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিষেক সাহার। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের উত্তরবঙ্গের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য বাপি সাহার ছেলে অভিষেক কয়েকজন বন্ধুর সঙ্গে কার্শিয়াঙে ঘুরতে গিয়েছিলেন। রবিবার রাতে সেখান থেকে শিলিগুড়ির দিকে ফেরার সময় রোহিণীর কার্গিল ধারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, প্রবল বৃষ্টির মধ্যে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। গাড়ির ভিতরে আটকে থাকা অভিষেকের দেহ উদ্ধার করা হয়। আরও পাঁচজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দুজনের কার্শিয়াঙের হাসপাতালে চিকিৎসা চলছে। বাকি তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

অন্যদিকে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, থানা ও দমকল কেন্দ্র কাছেই থাকা সত্ত্বেও প্রায় ৪৫ মিনিট পর পুলিশ পৌঁছয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

রাস্তা আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, হাড়হিম ঘটনা মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর