বিকট বিস্ফোরণে কাঁপল বাড়ি, তারপর কী ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই বিকট শব্দ। শব্দ শুনে আশেপাশের লোকেরা বেরিয়ে এসে দেখলেন, পরিত্যক্ত একটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বাড়িটিতে আগুন লেগে গিয়েছে। এরপর স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকর্মীদের। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। শুক্রবার দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে একটি পরিত্যক্ত বাড়ি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের শিখাও বেরিয়ে আসতে থাকে বাড়িটি থেকে। আচমকাই আগুন লেগে যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দ এতটাই ছিল যে পাশের বহুতলেও আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাই আগুন নেভাতে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলকেও। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু কী কারণে এই আগুন লাগল তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, বাড়ির ভিতরে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরিত্যক্ত ওই বাড়িটি কাদের, সেই সম্পর্কে এখনই পুলিশ কিছু জানতে পারেনি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বাড়িটিতে বিস্ফোরক যাতীয় কিছু ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের