গায়ের রঙ কালো হওয়ায় চলত অত্যাচার, ঝুলন্ত অবস্থায় উদ্ধার বধূর দেহ

প্রেমিকের সঙ্গে থাকবে বলে হাত ধরে এসেছিল যে বাড়িতে, অভিযোগ, গায়ের রঙ কালো হওয়ায় স্বামী-সহ সেই শ্বশুরবাড়ির লোকজন চালাত অত্যাচার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম আলাপ৷ তারপর সেই আলাপ গড়ায় প্রেমের সম্পর্কে। আর প্রেম পরিনতি পায় বিয়েতে। কিন্তু বিয়ে হলেও একসঙ্গে আর থাকা হল না বেশিদিন। প্রেমিকের সঙ্গে থাকবে বলে হাত ধরে এসেছিল যে বাড়িতে, অভিযোগ, গায়ের রঙ কালো হওয়ায় স্বামী-সহ সেই শ্বশুরবাড়ির লোকজন চালাত অত্যাচার। তার মাঝেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ওই বধূ্র দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই ঘটনায় মৃত বধূর স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলি

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম সরোজিনী ঘোষ মণ্ডল৷ তিন বছর আগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর মাজিদা পঞ্চায়েতের বড় ধামাস এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে হয়। সরোজিনীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলেটির সঙ্গে ফেসবুকে আলাপ৷ সেই আলাপ থেকে দুজনের মধ্যে প্রেম হয়। তারপর ওরা পালিয়ে বিয়ে করে৷ কিন্তু মেয়ের গায়ের র কালো সেটা ফেসবুকে ছবি দেখে আগে বোঝেনি ছেলে৷ এর পর বিয়ের পর থেকেই মেয়েটির গায়ের রঙ নিয়ে নানান কথা শনানো সহ খোটা দিতে থাকে শ্বশুরবাড়ির লোকজন৷ এমনকী ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথাও চিন্তাভাবনা করে তার বাড়ির লোক৷ মৃত বধূর পরিবারের তরফে ছেলেটির বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সরোজিনীর পিসির অভিযোগ, মেয়েটিকে ওরা শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত৷ ঠিক মতো খেতে দিত না৷ মারধর করত চুলের মুঠি ধরে৷ গায়ের র কালো বলে এইভাবে অত্যাচার চালাত৷ তাছাড়া ছেলেটির অন্য জায়গাতেও সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন মেয়েটির পিসি। সোমবার রাতে সরোজিনীর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়েই থানায় অভিযোগ জানায় মেয়ের পরিবার৷ পুলিশ ঘটনাস্থলে এসে মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কালনা মহকুমা হাসপাতালে৷ পাশাপাশি মেয়ের পরিবারের তরফে দায়ের হয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পূর্বস্থলী থানার পুলিশ স্বামী দেবাঘ ঘোষ ও শ্বশুর বাবলু ঘোষকে গ্রেফতার করে৷ ধৃতদের মঙ্গলবার কালনা আদালতে পেশ করা হয়৷

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?