‘সাংবিধানিক পদে বসে মিথ্যে কথা বলেন কী করে?’, তমলুক থেকে মোদিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : সাংবিধানিক পদে বসে মিথ্যে কথা বলেন কী করে? তমলুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় প্রচারে এসে শূন্যপদ ভরাট করার কথা বলেছেন মোদি। তার জবাব দিতে গিয়েই মমতা বলেছেন, চাকরি দেওয়া নিয়ে এত মিথ্যে কথা কী করে বলেন? মিথ্যে কথার ফুলঝুরি বলেও কটাক্ষ করেন তিনি।

তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তুলেছেন, দেশের জন্য কী করেছেন মোদি? প্রতিরক্ষায় কত চাকরি দিয়েছেন? রেলে কতজন চাকরি পেয়েছেন? বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই হিসেবে ১২ বছরে ২৪ কোটি চাকরি হওয়ার কথা। কতজনের চাকরি হয়েছে? বাংলা কেন মিথ্যে কথা শুনবে? বাংলাতে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে, দিল্লিতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। আগে দিল্লি সামলান, পরে বাংলা সামলাবেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের ওপরে অত্যাচার করে এখানে এসে ভোট চায়। যেভাবে পারছে মিথ্যে কথা বলছে। এরা সকাল থেকে মিথ্যে কথা বলে মানুষকে ভাঁওতা দিয়ে চলে।

বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি হল বড় বর্গি, দিল্লির জমিদার। তাঁরা আবার ভয় দেখাচ্ছে। ভোটের লাইনে দাঁড়ালে বুথ জ্যাম হয়না। বাংলা সংস্কৃতি রক্ষা করে, বাংলা সারাদেশকে পথ দেখায়। তাই বাংলা ওদের কাছে চক্ষুশূল। বাংলাকে সেই কারণে অসম্মান করতে চাইছে। বিজেপি নিজের ধর্ম লোকের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ মমতার। বিজেপিকে অপদার্থ সরকার বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। কেউটে সাপ বলেও নিশানা করেছেন তিনি। এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এই তালিকায় ২৪-র নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন শাহ। এই তালিকা অবৈধ হলে, তাহলে তাঁরা বৈধ হলেন কী করে? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলেছেন। কেন্দ্রীয় বাহিনীকেও নিশানা করলেন তিনি। বলেছেন, দাঙ্গা, যুদ্ধ, সন্ত্রাসের সময় এদের পাওয়া যায় না। বাংলার ভোটে ২ লক্ষ বাহিনী এসেছে। এদিন তৃণমূল সুপ্রিমো চ্যালেঞ্জ করে বলেছে, তৃণমূলই বাংলা দখল করবে। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ