হাওড়ার দাশনগরে গাঁজা ও মদের বেআইনি ডেরা ভেঙে দিল এলাকার মানুষজন

Share:

নিজস্ব প্রতিনিধি,দাশনগর : হাওড়ার দাশনগর থানা এলাকার মদ গাঁজার ঠেকে ভাংচুর করল এলাকাবাসী। পুলিশের সামনেই চলে এই ভাংচুর | দুদিন আগেই এই এলাকায় ব্যাটারির দোকান সহ বেশ কিছু এলাকায় চুরি হয় | ক্রমশ হাওড়ার দাশনগর (Dasnagar) এলাকায় চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছিল | শুধু তাই নয়, বৈরাগত দুষ্কৃতীরা এই নেশার ঠিক গুলিতে জড়ো হয়ে সন্ধ্যের পর থেকে নানা ধরনের অপরাধমূলক কাজকর্ম সংঘটিত করত। বারবার প্রশাসনকে জানিয়ে কোন ব্যবস্থা হয়নি। তাই বুধবার সকাল থেকে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামে। চলে তুমুল বিক্ষোভ।

তারপর থেকেই এই সব গাঁজার ঠেকের বিরুদ্ধে মানুষ অভিযান শুরু করে | আজ সেখানে সাধারণ মানুষ ভাংচুর করে। মারধর করা হয় বেশ কয়েকজনকে | ঘটনাস্থলে দাশনগর থানার পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | দাস নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে ওই এলাকায় নিয়মিত রাতে টহলদারি পুলিশের(Police) টিম বারবার হানা দেবে।

নেশাদ্রব্য যারা বিক্রি করবে এবং ওই এলাকায় যারা নেশার আসর বসাবে তাদের সকলকে পুলিশ গ্রেফতার করবে। স্থানীয় মানুষজনের স্পষ্ট দাবি, যদি পুলিশ প্রশাসন এই সমাজ বিরোধীদের(Anti social) ও নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম রোধ করতে না পারে ,তাহলে ওই এলাকার মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে।হাওড়ার দাশনগরে  এই বেআইনি নেশার ডেরাগুলো ভাঙ্গার কাজে সব বয়সের মানুষ একসঙ্গে জড়ো হয়। বর্তমান প্রজন্ম তথা যুব সমাজও এগিয়ে আসে নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য