হাওড়ায় নয়া পদ্ধতিতে ব্যাংকের এটিএম মেশিন থেকে হাতানো হচ্ছে টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালিপাঁচঘরা: নতুন ধরনের ব্যাংক জালিয়াতি ধরা পরল হাওড়ার মালি পাঁচ ঘরা থানা অন্তর্গত এলাকায় ।সরকারি ব্যাংকের ATM এ নয়া পদ্ধতিতে টাকা লুঠ গ্রাহকদের।ATM মেশিনের গায়ে লেখা রয়েছে হেল্প লাইন নাম্বার। আর মানুষ ATM ব্যবহার করার সময় অসুবিধার মধ্যে পড়লে ওই হেল্পলাইনে ফোন করছে আর ঘটে যাচ্ছে বিপত্তি। ব্যাংক একাউন্ট থেকে হাজার হাজার টাকা হয়ে যাচ্ছে উধাও।সালকিয়ার বাসিন্দা গোপি সাউ সোমবার সালকিয়া ,বাধাঘাটের একটি সরকারি ব্যাংকের ATM এ নিজের দরকারের জন্য টাকা তুলতে যান এবং এই সময় তার এটিএম কার্ডটা মেশিনের মধ্যেই আটকে থাকে কোন ভাবেই বেরোতে চায় না।

তিনি তার ATM কার্ড বের করতে না পারায় মেশিনের গায়ে লেখা হেল্প লাইন নাম্বারে ফোন করেন। আর তারপর তার থেকে জানতে চাওয়া হয় ফোন নাম্বার ও তার ATM কার্ডের জন্য ব্যবহৃত পিন নাম্বার। আর সেটা দেওয়ার পরই তার অ্যাকাউন্ট থেকে সব টাকা অন্য একাউন্টে ট্রান্সফার হয়ে যায়। তার বাড়িতে হসপিটাল কেস থাকার দরুন তিনি মানসিকভাবে চিন্তিত ছিলেন এবং ফোনে যার সঙ্গে কথা বলেন তার কথা অনুযায়ী সব কাজ করে দেন। আর তারপরেই তার অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে। তার আত্মীয়রা ও সেই ATM এর পাশাপাশি থাকা লোকেরাও এখন আতঙ্কিত। এই নিয়ে গোপি সাউ মালি পাঁচ ঘরা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

ওই ATM কাউন্টারে এসে তদন্ত করে এখনো পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেননি মালি পাঁচঘড়া থানা পুলিশ। তবে যে যে এটিএম কাউন্টারে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ সহ সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। যে নাম্বার দেওয়া হয়েছে টাকা লুট করার জন্য সেই নাম্বারে গতিবিধির ওপর নজর রাখা শুরু করেছে হাওড়া কমিশনারেট পুলিশ। কতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে তা সংগ্রহ করছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য