হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের পিছনে লরির ধাক্কায় নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হাওড়ার বাগনান। যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা লরির। দুর্ঘটনার জেরে ২ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একাধিক বাস যাত্রী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল একটি যাত্রিবাহী বাসটি। বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে উঠছিল। সেই সময় কোলাঘাটের দিকে যাচ্ছিল একটি লরি। ওই লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে ওই ঘাতক লরি। সঙ্গে সঙ্গে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সংঘর্ষের জেরে একাধিক যাত্রী ছিটকে পড়ে।

স্থানীয়রা দুর্ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন। যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তাঁরাই প্রথমে আহতদের দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২জন যাত্রীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিক্ষসকরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরেই খবর যায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশ আধিকারিকরা। তাঁরা লরিটিকে  আটক করেছে বলে জানা গিয়েছে। আহতদের দেখতে মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। আহতদের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্দেশ দিয়েছে সসম্ত দিকে খেয়াল রাখতে। চিকিৎসার সমস্ক ব্যবস্থা করার কথাও তিনি বলেছেন। অন্যদিকে মেডিক্যাল কলেজে হাজির হয়েছেন উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল, বিডিও এইচ এম রিয়াজুল হক। তাঁরাও আহতদের খোঁজ খবর নিয়েছেন।

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ