বাজারে প্রচুর দেনা, পাওনাদারদের চাপে একই পরিবারের ৩ সদস্যের কীটনাশক খেয়ে আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: বাজারের প্রচুর দেনা। প্রতিদিন পাওনাদাররা বাড়িতে হানা দিতেন।দেনার দায়ে পাওনাদারদের ক্রমাগত চাপে পড়ে সপরিবার আত্মহত্যা করলেন একই পরিবারের তিনজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার(Bakra) দক্ষিণপল্লী এলাকায়।শনিবার সন্ধ্যায় পুলিশ এসে দরজার তালা ভেঙে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। মৃতেরা হলেন ছেলে শুভময় ঘোড়ুই, মা নাম শেফালী ঘোড়ুই এবং দিদি সংগীতা ঘোড়ুই। স্থানীয় সূত্রে জানা গেছে, সংগীতা প্রতিবন্ধী। বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল শুভময়ের। এই কারণে মানসিক চাপে ছিলেন। পাওনাদারদের চাপ বাড়ছিল। পুলিশের অনুমান, এই কারণেই খুব সম্ভবত কীটনাশক খেয়ে তারা আত্মহত্যা করেন।

শুভময় একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ। সেই কারণে অনেক দেনা হয়েছিল বলেও অনুমান। শুভময় বিভিন্ন জায়গা থেকে দেনা করে এক মহিলাকে প্রচুর টাকা দিয়েছিলেন। ওই মহিলা ব্ল্যাকমেলিং করে শুভময়ের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছিল। কিন্তু পাওনাদারদের কিছুতেই টাকা ফেরাতে পারছিলেন না শুভময়। সে পূর্ত দপ্তরের অধীনে এক কন্টাকটারের কাছে কাজ করতেন।শনিবার সকালে শুভময়ের ভাগ্নে এসেছিল। পাওনাদাররা আসতে পারে শুনে তাদের কথামতো মামার নির্দেশে ভাগ্নে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। ঘরের ভিতর দিয়েও তালা লাগানো ছিল। দুপুরের পর থেকে এদের পরিবারের কাউকেই আর বাইরে বেরোতে দেখা যায়নি বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

সন্ধ্যে নাগাদ ঘটনাটি জানাজানি হয়। বাঁকড়া আউটপোস্টের পুলিশ এসে ঘরের ভেতরে এবং বাইরে থাকার দুটি তালা ভেঙে দেখেন ঘরের মধ্যে মা মেয়ে ও ছেলের মৃতদেহ পড়ে রয়েছে।দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোন কারণ তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে। তবে ঘর থেকে কোন সুইসাইড নোট(Suicide Note) উদ্ধার হয়নি। এই ঘটনার কথা জানতে পেরে একাধিক পাওনাদাররা সেখানে হাজির হয়ে জানান তাদের কাছ থেকে শুভময় হাজার হাজার টাকা ধার করেছিল। স্থানীয় বাসিন্দারা যে মহিলার প্ররোচনায় শুভময় এত টাকা ঋণ করেছিল সেই মহিলাকে গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। ভাগ্নেকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রত্যক্ষদর্শী ও পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। পাওনাদারদেরও ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গোটা পরিবারের এই আত্মহত্যার ঘটনায় শনিবার সন্ধ্যার পর হাওড়ার বাঁকড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা