স্ত্রীর সাথে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক,কাঁচি দিয়ে হামলা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকড়া: স্ত্রীর সাথে প্রতিবেশী যুবকের রয়েছে প্রেমের সম্পর্ক ।সেই অজুহাতেই কাঁচি দিয়ে হামলা স্বামীর। গুরুতর আঘাত নিয়ে হাওড়া হাসপাতলে(Howrah Hospital) ভর্তি মোহাম্মদ সরওয়ার। হাওড়ার বাঁকড়া দুই নাম্বারের বাদামতলার ঘটনা। ঘাতক শেখ ফারুক (Sk.Faruk)পলাতক। কাঁচি দিয়ে হামলার ছবি সিসিটিভি বন্দি। শেখ ফারুকের সন্দেহ তার স্ত্রীর সাথে রয়েছে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক।সেই অভিযোগে সোমবার দুপুরে হটাৎ হামলা চালায় ফারুক।ফারুকের হাত থেকে বাঁচতে এক ডাক্তারের চেম্বারে আশ্রয় নেই মোহাম্মদ সরওয়ার(Md.Sarwar)।

স্বখানেই তার ওপর হামলা চালায়। ঘটনার পর থেকেই পলাতক ফারুকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় পুলিশ স্ত্রী এবং আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। পলাতকের ফোনের লোকেশন ট্র্যাক করছে পুলিশ। খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে প্রায়ই স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি হত। স্ত্রীকে সন্দেহ করতে স্বামী। একাধিকবার সমস্যা মেটাতে মিটিং হলেও বাস্তবে শান্তি ফিরে আসেনি স্বামী স্ত্রীর মধ্যে।

অবশেষে খুনের চেষ্টার হামলার ঘটনা ঘটল প্রকাশ্যে। শহরের বিশিষ্ট মনস্তত্ত্ববিদদের মতে অধিকাংশ সম্পর্কে সন্দেহ বাসা বাঁধছে। আর একে কেন্দ্র করেই চলছে নানা ধরনের হামলার ঘটনা। অপরাধ সংগঠিত হচ্ছে। খুনের মত নৃশংস ঘটনা ঘটছে। এটা এক প্রকার সামাজিক অবক্ষয়।প্রতিবেশীদের দাবি এর আগেও সন্দেহের বসে ওই যুবকের উপর হামলা চালিয়েছিল পলাতক স্বামী। সেই সময় এলাকার লোকজন স্বামীকে মারধর করেছিল। যে স্ত্রীর উপর এই সন্দেহ করেন স্বামী সেই স্ত্রী ভালো বলেই এলাকার মানুষজন দাবি করছেন। শুধুমাত্র স্রেফ সন্দেহের বসে সোমবার দুপুরে ঘটে এই অঘটন।

Auto Draft

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু