একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ হাওড়ার বিজেপি যুবনেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,শিবপুর:একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে হাওড়া জেলা বিজেপির (সদর) যুব মোর্চার সভাপতি সঞ্জয় চক্রবর্তীর(Sanjay Chakraborty) বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় স্ত্রী ও শ্বশুরকে তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতার স্ত্রী পূজা চক্রবর্তী(Puja Chakraborty)। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, শিবপুরের বলাই মিস্ত্রি লেনের(Balai Mistiri Lane) বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সলপের বাসিন্দা পূজা চক্রবর্তীর বিয়ে হয়।

অভিযোগ, বিয়ের পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তিনি। বিয়ের পর সঞ্জয়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন পূজা। প্রতিবাদ করলেই জুটতো মারধর। পূজা চক্রবর্তী জানান, ২০২০ সাল নাগাদ এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয়ের। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আরও‌ এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। স্ত্রীর কাছ থেকে নিষ্কৃতি পেতে গত বছর থেকে পূজাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ দিত সঞ্জয়।

এরপর পূজা নিজের ১০ বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপর থেকেই দলীয় ক্ষমতা দেখিয়ে স্ত্রী ও শ্বশুরকে হুমকি দিতে শুরু করেন সঞ্জয়। শুধু তাই নয়, দলবল নিয়ে শ্বশুর সুকুমার গোস্বামীর বুকে বেআইনি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ। এরপরেই শিবপুর থানার দ্বারস্থ হন পূজা। গত ৮ নভেম্বর সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য