আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হাওড়ার বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আরজি কর কান্ডের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা। রবিবার সকালে সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় মেডিকেল গুডস সাপ্লাইয়ার তারামা ট্রেডার্স সংস্থার মালিক বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা দেয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে বিপ্লব সিংহ। তাই তার বাড়িতে সকাল বেলায় সিবিআইয়ের হানা। সিবিআই এর কাছে বিপ্লব সিংহের(Biplab Singha) বাড়ির তথ্য ভুল থাকায় সকালবেলায় এলাকারই তারা মা বিল্ডার্সে সেখানে হানা দেয়।এর ফলে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

অন্যদিকে, রবিবার সকাল থেকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের(Sandeep Ghosh) বাড়িতে সিবিআই এর যে তল্লাশি শুরু হয়েছে সেখানে দুপুর নাগাদ অফিসারের সংখ্যা আরো বাড়ানো হয়। মোট আটজন অফিসার সেখানে প্রবেশ করেন। তারমধ্যে একজন মহিলা আধিকারিক রয়েছেন। দুপুরে অতিরিক্ত ছয় জন গোয়েন্দা অফিসার সেখানে প্রবেশ করেন। সন্দীপ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। সকাল বেলা এক ঘন্টারও বেশি সময় ধরে সিবিআই(CBI) অফিসারদের সন্দীপ ঘোষের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। সকাল আটটা বেজে ছয় মিনিট নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে পারেন সিবিআই অফিসাররা।

একই সঙ্গে রবিবার কেষ্টপুরে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশীষ সোমের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী হানা দেয়। আর জি করের আর্থিক দুর্নীতি কেলেঙ্কারির বিষয়ে মোট ১৫ জায়গায় হানা দিয়েছে সিবিআই। দুপুরের পর সিবিআই – এর একটি দল সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের হয়ে যায়। অপর আরেকটি টিম তার বাড়িতে রয়েছে। আর জি কর হাসপাতালের এই আর্থিক কেলেঙ্কারিতে সন্দীপ ঘোষ ছাড়াও আরো বেশ কয়েকজনের নাম রয়েছে। রবিবার এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও হানা দেয় সিবিআই।

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি