সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে রহস্যজনক ভাবে ঘোরাঘুরি, চোর পাকড়াও হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: আজ শনিবার (৩ মে) বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরের রামেশ্বরপুর গ্রামে এক যুবক সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে । ওই এলাকায় এদিন কালী পূজার প্রস্তুতি চলছিল। যুবককে দেখে প্রথমে  সন্দেহ হয় এলাকা কর্তব্যরত অন্য সিভিক ভলান্টিয়ারদের। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। হাওড়া গ্রামীণ পুলিশের এসপি সুবিমল পাল(S.P. Subimal Pal) জানিয়েছেন, ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। সে কোন সিভিক ভলান্টিয়ার নয়।

কোথা থেকে সে এই পোশাক পেল তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই যুবককে জেরা করে জানা গেছে,এইতো সেদিন হাওড়ার ঘুসুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিভিক ভলান্টিয়ার এর চুরির সিসিটিভির দৃশ্য সামনে আসে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার জগৎবল্লভপুর শংকরহাটি এক নম্বর পঞ্চায়েত এলাকায়। এবার সিভিক ভলান্টিয়ারের পোশাক পরিহিত এক যুবক এলাকায় চুরি ছিনতাই চালাচ্ছিল এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর সেই ঘটনায় হাতেনাতে ধরা পড়ে গেল সেই সিভিক ভলান্টিয়ার। জগৎবল্লভপুর থানার খবর দিলে জগৎবল্লভপুর থানার(Jagatbalavpur P.S.) পুলিশ এসে তাকে আটক করে তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে বারবার হাওড়ায় সিভিক ভলান্টিয়ার পোশাক পরিহিত যুবকরা কেন চুরি করছে।

প্রশাসনের নজরদারির অভাব স্পষ্ট। কিন্তু এক্ষেত্রে দেখা গেল সম্প্রতি হাওড়ার ঘুসুড়িতে প্রাক্তন তৃণমূল পুরপিতা রিয়াজ আহমেদের বাড়িতে পাখা চুরি করে নিয়ে যাওয়া সেই চোর আদৌ সিভিক ভলান্টিয়ার নয়। সে কতদিন থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তা জানতে পুলিশ তদন্ত করছে। তার এই অপরাধের ঘটনায় সমস্ত সিভিক ভলান্টিয়ারদের দিকে আঙুল উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। জানা গেছে , ধৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়(Sourav Chattopadhay)। তার বাড়ি হাওড়ার বালিটিকুরি এলাকায়। রবিবার ধৃত ওই যুবককে হাওড়া আদালতে(Howrah Court) পেশ করবে পুলিশ।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং