পঞ্চমী থেকে দশমী গঙ্গায় হাওড়া থেকে গভীর রাত পর্যন্ত মিলবে লঞ্চ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে(Ajay Dey) জানিয়েছেন, রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরি ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ।প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধুমাত্র হাওড়া নয়, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। তাদের সুবিধার জন্য এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি রাত আটটার পরিবর্তে রাত বারোটা পর্যন্ত লঞ্চ চালানো সিদ্ধান্ত নিয়েছে।

যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে রাত বারোটার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট আটটি লঞ্চ(Feri) চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৬ দিন এই পরিষেবা পাওয়া যাবে।

ওই সংস্থার ডিরেক্টর অজয় দে বলেন, শহরতলী এবং গ্রামের দর্শনার্থীরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারেন তার জন্যেই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে লঞ্চঘাট গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। দর্শনার্থীদের সুবিধার্থেই এই পরিষেবা দেওয়া হবে।মেট্রো ও লোকাল ট্রেন পুজোর কদিন ভোররাত পর্যন্ত চলাচল করে। এবার তাদের সঙ্গে তাল মিলিয়ে লঞ্চ পরিষেবা, গভীর রাত পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা