শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

Share:

নিজস্ব প্রতিনিধি : শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ায়। শুক্রবার পথ দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর চিকিৎসা চলেছে। শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে প্রথমে গ্রেফতার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে হাওড়ার মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাফ।

সূত্রের খবর, শুক্রবার শালিমার ৫ নং গেট বালিঘাটের কাছে রাস্তার ধারে শিশুটিকে খেলা করছিল। ওই সময় আচমকা একটি স্কুটি এসে ধাক্কা মেরে শিশুটিকে টেনে নিয়ে যায় বেশকিছুটা দূরে। শিশুটিকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় ঘাতক স্কুটি চালক। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।  শুক্রবার সেখানে চিকিৎসা চললেও শনিবার সকালেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক স্কুটিচালক স্থানীয় বলে জানা গিয়েছে। স্থানীয়রাই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করা হলেও পরে তাঁদের ছেড়েও দেয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার শিশুটির মৃত্যুর পর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তারপরেই জিটি রোডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। শিশুটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলার পরেও কীভাবে অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল