হাওড়া সংশোধনাগারে সাজাপ্রাপ্ত অপরাধীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: সংশোধনাগারের ভিতরে এক সাজা প্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম এম ডি সেলিম(M D Salim)। জানা গিয়েছে, বছর চারেক আগে একটি খুনের ঘটনায় এমডি সেলিমের সাজা হয় এবং সেই থেকে সে হাওড়া জেলেই(Howrah Jail) ছিল। রবিবার সকালে হাওড়া সংশোধনাগারের অন্যান্য কয়েদিরা তাকে শৌচাগারের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর জেল সুপারকে খবর দিলে সেখান থেকে খবর দেওয়া হয় হাওড়া থানায়(Howrah P.S.)। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং ম্যাজিস্ট্রেট এনকুইসমেন্ট করা হবে বলে জানা গিয়েছে। যদিও মৃতের পরিবারের লোকজন সেলিমকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে।

এই ঘটনায় জেল চত্বরে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত সেলিমের শ্যালিকা অভিযোগ করেন যে সেলে তার জামাইবাবুকে রাখা হয়েছিল সেখানে আরো দুজন অপরাধী ছিল। তারা রাতে ঘুমোচ্ছিল। রবিবার সকালে উঠে দেখে সেলের দরজায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেলিম। এইভাবে মৃত্যু কখনোই সম্ভব নয়। গলায় ফাঁসের দাগ নেই বলেও দাবি করেছেন তার শ্যালিকা।এই ঘটনা পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে বলে তাদের অভিযোগ। প্রথমে পুলিশ নির্দিষ্ট করে কিছু বলছিল না। পরে জানায় সেলিম আত্মহত্যা করেছে। সেলিম কে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ তার পরিবারের। তাকে মেরে খুন করা হয়েছে। তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে।

হাওড়া পুলিশ গোটা ঘটনা তদন্ত হচ্ছে বলে জানিয়েছে। ওই বন্দী যে সেলে ছিল সেই সে অন্যান্য অপরাধীদের বয়ান রেকর্ড করছে পুলিশ। জেল হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পুলিশ নিশ্চিত হবে সেলিমের মৃত্যুর কারণ কি। হাওড়া সংশোধনাগারের সেলগুলির আশেপাশে থাকা সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং