ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার তোলাবাজি! গ্রেফতার হাওড়া পুরসভার দুই আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া শহরের বিভিন্ন হোটেল ব্যবসায়ী, বেসরকারি হাসপাতালের মালিক ও প্রোমোটারদের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল হাওড়া পুরসভার এক ল-অফিসারের বিরুদ্ধে। এই ঘটনায় ওই আধিকারিকের ঘনিষ্ঠ এক এনজিও কর্তাকেও গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, হাওড়া স্টেশন চত্বরের দু’টি হোটেলের মালিক আশিস কাপুর গত ২০ জুলাই গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ১৮ জুলাই রমেশ জয়সওয়াল নামে এক এনজিও কর্তা তাঁর হোটেলে গিয়ে দাবি করেন, হোটেল দু’টির নির্মাণ বেআইনি এবং পুরসভা সেগুলি ভেঙে দিতে পারে। তবে হাওড়া পুরসভার ল-অফিসার সুদর্শন জয়সওয়ালকে ৫০ লক্ষ টাকা দিলে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তিনি টাকা দিতে অস্বীকার করায় ১৯ জুলাই ফের হোটেলে গিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ২০ জুলাই থানায় এফআইআর দায়ের করেন আশিস কাপুর। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে গোলাবাড়ি থানার পুলিশ। পরে সুদর্শন জয়সওয়াল ও রমেশ জয়সওয়ালকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, গত এক দশক ধরে একই কৌশলে বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হত। বেআইনি নির্মাণ বা ব্যবসার অভিযোগ তুলে পুরসভার অভিযানের ভয় দেখানো হতো। পরে টাকার বিনিময়ে বিষয়টি ‘মিটিয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি দেওয়া হত বলেই অভিযোগ। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই চক্রে হাওড়া পুরসভার আরও কোনও কর্মী বা আধিকারিক জড়িত ছিলেন কি না। পাশাপাশি, অতীতে একইভাবে প্রতারণার শিকার হওয়া অন্য ব্যবসায়ীদেরও সামনে এসে অভিযোগ জানানোর আহ্বান জানানো হতে পারে বলে তদন্তকারী সূত্রের খবর।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই