কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে ফলতার ১৫ বছরের এক নাবালিকাকে নারী পাচারচক্রের হাতে তুলে দেওয়ার অভিযোগ। সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, আড়াই লক্ষ টাকার বিনিময়ে ওই কিশোরীকে এক ‘মিডলম্যান’-এর কাছে বিক্রি করা হয়েছিল। পরে এন্টালির একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগও যুক্ত হয়েছে মামলায়।

 জানা গিয়েছে, জামাই ষষ্ঠীর দিন প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। রাতে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে ফলতা থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা। তদন্তে পুলিশ জানতে পারে, কিশোরীকে কলকাতার এন্টালিতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ফলতা ও এন্টালি থানার যৌথ উদ্যোগে তদন্ত শুরু হয়। গোপন সূত্রে পাওয়া তথ্য এবং এন্টালি এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রুমা মান্না নামে এক মহিলার সন্ধান পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, কুণাল সেন নামে এক ব্যক্তির কাছে নাবালিকাকে তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে ভিন রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল বলেও পুলিশের দাবি।

আরও পড়ুনঃ ‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

রুমা মান্নার দেওয়া তথ্যের ভিত্তিতে এন্টালির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সপ্তাহখানেক আগে নাবালিকাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়ার পর কিশোরী ধর্ষণের অভিযোগ করেছে। তদন্তে এই চক্রের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য সামনে আসে। মঙ্গলবার রাতে রুমা মান্না, কুণাল সেন, খোকন মান্না, সুরজিৎ প্রামাণিক, স্বপ্না মান্না, জ্যোতি মান্না ও বালিকা মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে নারী পাচারচক্রের বিস্তৃত নেটওয়ার্ক এবং সম্ভাব্য অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম