পাখির প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ শিক্ষকের, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়ার জগৎবল্লভপুরে মানবিকতার এক অনন্য নজির গড়লেন এক শিক্ষক। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা শুধু কথায় নয়, কাজে দেখিয়ে দিলেন তিনি। পুকুরের জালে আটকে মৃত্যুর সঙ্গে লড়াই করা একটি বকের প্রাণ বাঁচাতে এক বুক জল পেরিয়ে ঝাঁপিয়ে পড়লেন পুকুরে। তাঁর এই উদ্যোগে প্রাণে বাঁচল পাখিটি, আর এলাকাজুড়ে ছড়াল সচেতনতার বার্তা।

ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার জগৎবল্লভপুরের মাজু গ্রামে। সৌরভ দত্ত নামে ওই ব্যক্তি পেশায় একজন শিক্ষক। জানা গিয়েছে, এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান, কাছের একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়েছে একটি বক। জালের ফাঁসে আটকে পড়ে পাখিটি প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছিল। দৃশ্যটি দেখে আর দেরি করেননি সৌরভবাবু। একটি প্রাণ এভাবে মারা যাবে, তা মেনে নিতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে জালের কাছে পৌঁছে যান। কিছুক্ষণ চেষ্টা করে তিনি জাল থেকে বকটিকে মুক্ত করেন এবং নিরাপদে তীরে নিয়ে আসেন।

পরে স্থানীয় বাসিন্দাদের সামনে তিনি পশু-পাখি ও পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতার বার্তা দেন। এরপর সুস্থ অবস্থায় বকটিকে আবার প্রকৃতির মাঝে মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে দ্রুত নগরায়নের কারণে পশু-পাখিদের বাসস্থান ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। ফলে নানা সমস্যার মুখে পড়ছে তারা। এমন পরিস্থিতিতে সৌরভদত্তের এই উদ্যোগ শুধু একটি প্রাণ বাঁচানোই নয়, বরং সমাজের কাছে পরিবেশ রক্ষার এক গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দিল। 

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে