হাওড়ার মল্লিক ফটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জেলার মল্লিক ফটক এলাকার ১ নম্বর রাধামাধব ঘোষ লেনে বুধবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলা একটি পুরনো বাড়ি(Old House)। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ, বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা পৌঁছে যায়। পাশাপাশি বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসির তরফেও কর্মীরা যান। বাড়ির ভেতর একজন আটকে পড়লেও তাকে ইতিমধ্যেই সুস্থ অবস্থায় বের করে আনা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগেই প্রায় দেড়শ বছরের পুরনো এই বাড়িটিকে বিপদজনক ঘোষণা করা হয়েছিল। সেই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছিল বলে দাবি প্রাক্তন কাউন্সিলরের।

কিন্তু তারপরেও ওই বাড়িতে যারা বসবাস করছেন তারা বাড়িটি ছেলে অন্যত্র সরে যাননি। বাড়িটির মেরামতির কাজও করা হয়নি। দুদিনের প্রবল বর্ষণের পর বুধবার বিকেলে বাড়িটির অনেকটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটে নি। ওই বাড়িতে বসবাসরত লোকজন এবং তাদের জিনিসপত্রকে অন্যত্র সরিয়ে হাওড়া কর্পোরেশন(Howrah Corporation) বাড়িটির বিপদজনক অংশ ভেঙে দেওয়ার কাজ বৃহস্পতিবার থেকে শুরু করছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে,বাংলা বনধের সমর্থনে হাওড়ার কদমতলার পাওয়ার হাউস মোড় থেকে বিজেপির মিছিল বুধবার শুরু হয়। পঞ্চাননতলায়(Panchanantala) বিজেপি কর্মীরা জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ ও র‍্যাফের সঙ্গে কার্যত ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মীদের। পুলিশ পঞ্চাননতলা থেকে উমেশ রাই, ওমপ্রকাশ সিং প্রমুখ বিজেপি নেতৃত্বকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য