লিলুয়ায় গোপন ডেরায় পুলিশের হানা, বাজেয়াপ্ত কোটি টাকার মদ ও বিয়ারের বোতল, আটক ১

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কয়েক মাস ধরেই লাগাতার অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। এই অভিযানে আবারও বড় সাফল্য মিলল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কয়েক মাস ধরেই লাগাতার অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। এই অভিযানে আবারও বড় সাফল্য মিলল। এবার লিলুয়ার মনসা কলোনিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। আটক লিলুয়ার ‘ত্রাস’ টারজেন পাশওয়ান।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল (৪-৫ অগস্ট) গভীর রাতে লিলুয়া থানার অন্তর্গত ১৬৬/১৪, মনসা কলোনি এলাকায় বেআইনি মদের ডেরায় হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাংলা মদ ও বিয়ার উদ্ধার করে। মোট ৫০টি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বহুদিন ধরেই ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ মদের ব্যবসা। অভিযোগ, আগে এই ব্যবসা চালাতেন ভরত পাশওয়ান নামে এক মাদক কারবারি। বর্তমানে তাঁর ছেলেরাই বাবার সেই বেআইনি সাম্রাজ্য পরিচালনা করছিল। অভিযানের সময় টারজেন পাশওয়ান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তবে এই চক্রের আসল উৎস কোথায় এবং এর পেছনে আর কারা কারা জড়িত, তা জানতে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে লিলুয়া থানা। গত মার্চে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রঞ্জিত কর্মকার ও রাজবীর সিংহ-নামক দুই সন্ত্রাসীকে লিলুয়া থেকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। তাঁদের বিরুদ্ধে জোর করে জমি দখল-সহ একাধিক অভিযোগ ছিল। তাঁরা এলাকায় ঘেঁটু এবং লালু হিসেবে পরিচিত ছিল।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই