হাওড়ার একাধিক ‘স্পর্শ কাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশের রুট মার্চ , চলছে কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: মুর্শিদাবাদের ঘটনার পর হাওড়ার স্পর্শকাতর এলাকা গুলিতে শুরু হল পুলিশের রুট মার্চ। নামানো হয়েছে র‍্যাফ বাহিনী। হাওড়ার বাঁকড়া, অঙ্কুরহাটি ,শিবপুর এইসব এলাকাতে শুরু পুলিশের রুট মার্চ(Routr March)। হাওড়া গ্রামীণ এলাকাতেও পুলিশের টহলদারি শুরু হয়েছে নববর্ষের দিন বিকেল থেকে। পুলিশের বিভিন্ন ইনটেলিজেন্স সোর্সকে হাওড়া বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নববর্ষের দিন বিকেলে শিবপুর ট্রাম ডিপো থেকে সিআইএসএফ জওয়ানদের নিয়ে শুরু হয়েছে পুলিশের টহল। বিভিন্ন এলাকায় হাওড়া পুলিশ কমিশনারের সেন্ট্রাল জোনের পদস্থ আধিকারিকরা নজরদারি শুরু করেছে। হাওড়া পুলিশ কমিশনারেটের সিপি(CP) প্রবীণ ত্রিপাঠি জানিয়েছেন, হাওড়া এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

রামনবমী এবং হনুমান জয়ন্তী উৎসব হাওড়ায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জনগণকে সতর্ক ও সচেতন করার জন্য সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্যই অতিরিক্ত বাহিনী দিয়ে রুটে মার্চ করানো হচ্ছে। কোন এলাকায় যাতে কোন বহিরাগতরাপ্রবেশ না করে বা দুষ্কৃতীরা গোলমাল পাকাতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। কোন গুজবের কারণে যাতে অশান্তি না ছাড়ায় সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। ওয়াকাফ নয়া আইন বাতিলের দাবিতে কয়েক দিন ধরে মুশিদাবাদ জেলা অশান্ত ছিল।

সোমবার বাংলা বছরের শেষ দিনে ভাঙড় অশান্ত হয়ে ওঠে। একাধিক পুলিশের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক পুলিশ কর্মীরা সেখানে আহত। কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মুর্শিদাবাদ এবং ভাঙড় থেকে শিক্ষা নিয়ে সেই ঘটনার যাতে কোন পুনরাবৃত্তি না হয় তার জন্যই নবান্ন সংলগ্ন হাওড়া জেলায় একাধিক পয়েন্টে নববর্ষের দিন থেকে শুরু হল পুলিশের রুট মার্চ।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে