রিমলের আতঙ্কের প্রহর গুনছে হাওড়ার শ্যামপুর দুই ব্লকের সাইবেরিয়া গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আতঙ্কের প্রহর গুনছে হাওড়ার শ্যামপুর দুই ব্লকের সাইবেরিয়া গ্রাম। বছর দুয়েক আগে যশের তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল সাইবেরিয়া গ্রামের মানুষের জীবনযাত্রা। শ্যামপুর দুই ব্লকের ডিহি মন্ডল ঘাট দুই গ্রাম পঞ্চায়েতের সাইবেরিয়া গ্রামটিতে মূলত মৎস্যজীবী শ্রেণীর বাস। অধিকাংশ মানুষই রূপনারায়ণের(Rupnarayan) বুক থেকে মাছ ধরে জীবন যাপন করে। স্বাভাবিকভাবেই এদের জীবনধারণের মান একটু নিম্নমানের। যশের জন্য লন্ডভন্ড হয়ে গিয়েছিল বাড়িঘর। হতদরিদ্র এই গ্রামটির শতাধিক পরিবার এখন রিমলের আতঙ্কে দিন কাটাচ্ছে।

যশের তাণ্ডবে বন্যায় ভেসে গিয়েছিল শ্যামপুর(Shyampur) দুই ব্লকের একাংশ। নষ্ট হয়ে গিয়েছিল ঘরবাড়ি। জানা গিয়েছে এই গ্রামটির বেশ কিছু পরিবারের আবাস যোজনায় নাম থাকলেও কেন্দ্র এবং রাজ্য সরকারের টালবাহানায় জোটেনি অর্থ। ফলে যেমন বাড়ি করা হয়ে ওঠেনি, তেমনি অনেকের নাম টুকুও ওঠেনি সরকারি তালিকায়। বছর দুয়েক ধরে টালির চাল দিয়ে মাটির বাড়ি করে দিন কাটাচ্ছে তারা। ক্ষোভ বিক্ষোভ রয়েছে এলাকার স্থানীয় নেতাদের বিরুদ্ধে। তবে সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হবে ডিসেম্বর মাস নাগাদ- এমনটাই আশা করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পশুপতি জানা।

কারন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) আবাস যোজনার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।এদিকে রিমলের(Remal) তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। হাওড়ার অধিকাংশ জায়গাতেই শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি।মাঝে মাঝে চলছে ঝোড়ো হাওয়া। রূপনারায়ন এবং ভাগীরথী ফুঁসছে। তাই রিমল আছড়ে পড়লে সবকিছু হারাবার আতঙ্ক তৈরি হয়েছে গ্রামের মানুষের মধ্যে। বিশেষত ভয় যাদের মাথায় আচ্ছাদন টুকু নেই তারা হতাশায় ভুগছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য