বাইরে ঝুলছে বাংলার ভোট রক্ষা শিবিরের ব্যানার, ক্লাব ঘর থেকে SIR ফর্ম বিলি BLO ‘র

Share:

নিজস্ব প্রতিনিধি,উনশানি:স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জ্বলজ্বল করছে “বাংলার ভোট রক্ষা শিবির” এবং “এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির।” আর তার ভেতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও(BLO)। এইরকমই দৃশ্য দেখা গেল হাওড়ার উনশানির সর্দার পাড়ায়(Sardarpara)।নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলও’রা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথে দেখা গেল অন্য ছবি। উনসানি সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খইরুল ইসলামকে দেখা গেল ফর্ম বিলি করতে। এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন।

সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ (BLA)এবং অন্যান্য কর্মীরা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএ দের ঘটনাস্থলে দেখা যায়নি। কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন। সেই সময় আশপাশ বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান। এই ক্লাবের বাইরে যে তৃণমূলের ‘বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির’ ব্যানার ছিল তা তিনি দেখেননি। তৃণমূল কংগ্রেসের বিএলএ বলেন বিএলও বেশ কয়েকটি বাড়িতে যান। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে।

তিনি বসে ওখান থেকে জনা পঞ্চাশ লোককে ফর্ম দিয়েছেন। তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি। স্থানীয় বাসিন্দা শাহারুল ইসলাম বলেন, উনি বাড়ি বাড়ি ফর্ম দিতে বেরিয়েছিলেন। বেশ কয়েকজনকে তা দেওয়ার পর যখন ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন ।সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা তার থেকে ফর্ম চেয়ে নিয়ে যায়। উনি কাউকে ওখানে এসে ফর্ম দিতে বলেননি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে , শনিবার অনিয়মের অভিযোগে ৮ জন BLOকে শোকজ করে নির্বাচন কমিশন।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়