শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিক্ষার অবসান! ১২ বছরের অন্ধকার ঘুচল মাত্র ১২ দিনে! হাজারবার আবেদন করেও এই গ্রামে মেলেনি বিদ্যুতের আলো, সেখানে মুখ্যমন্ত্রীর জনতা দরবারে একটি অভিযোগই বদলে দিল একটি পরিবারের ভাগ্য। পুরুলিয়ার কৃষ্ণ বাউরির বাড়িতে অবশেষে জ্বলল আলো, আর সেই মুহূর্তে আনন্দে ভেসে গেল গোটা পরিবার।

প্রায় এক যুগ ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন পুরুলিয়া জেলার পুঞ্চা থানার লাউলাদা গ্রামের বাসিন্দা। পেশায় সাইকেল মেকানিক কৃষ্ণ বাউরি। বহুবার আবেদন জানিয়েও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিল তাঁর পরিবার। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতা দরবারে অভিযোগ জানানোর মাত্র ১২ দিনের মধ্যেই তাঁদের বাড়িতে পৌঁছে যায় বিদ্যুতের আলো। কৃষ্ণ বাউরির অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের কারণেই তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে বাধার মুখে পড়েছিল বিদ্যুৎ দফতর। গত ১২ বছরে তিনি একাধিকবার আবেদন করলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে পরিবারের সকলকে অন্ধকারেই জীবন কাটাতে হচ্ছিল। অবশেষে সমাধানের আশায় গত ১৩ জুলাই কৃষ্ণ বাউরির স্ত্রী কল্পনা বাউরি ও তাঁদের মেয়ে কলকাতার সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতা দরবারে হাজির হন। সেখানে ৩৪ নম্বর ক্রমিকে তাঁদের অভিযোগ নথিভুক্ত হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা না হলেও উপস্থিত আধিকারিকরা অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-র হানা, ঠিকাদারের বাড়িতে ম্যারাথন তল্লাশি

অভিযোগ জমা পড়ার পরই জনতা দরবার থেকে পুঞ্চা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপরই স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দফতরকে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশ, ব্লক প্রশাসন এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকরা যৌথভাবে তদন্ত শুরু করেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিরোধে জড়িত দুই পক্ষকে ডেকে শুনানি করা হয়। উভয় পক্ষের বক্তব্য এবং নথিপত্র যাচাইয়ের পর কৃষ্ণ বাউরির বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শুক্রবার বিদ্যুৎ দফতরের কর্মীরা পুঞ্চা থানার পুলিশের উপস্থিতিতে কৃষ্ণ বাউরির বাড়িতে পৌঁছে সংযোগের কাজ সম্পূর্ণ করেন। দীর্ঘ ১২ বছর পর প্রথমবার তাঁদের ঘরে জ্বলে ওঠে বৈদ্যুতিক আলো। বহুদিনের কষ্টের অবসান ঘটায় আবেগে ভেসে পড়ে গোটা পরিবার। কৃষ্ণ বাউরি ও তাঁর পরিবারের সদস্যরা প্রশাসন, বিদ্যুৎ দফতর, বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কৃষ্ণ বাউরি জানান, বিদ্যুতের অভাবে তাঁর দুই সন্তানের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁর মেয়ে বর্তমানে নার্স হিসেবে কর্মরত হলেও ছেলে মাধ্যমিকের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, কারণ বাড়িতে আলো না থাকায় পড়াশোনার উপযুক্ত পরিবেশ ছিল না।

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ