শিবপুরে তৃণমূল কর্মী খুনের কিনারা ,উত্তরপ্রদেশ থেকে ধরা পরল শুটার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:শিবপুরের তৃণমূল কর্মী খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। গত ২৩ শে অক্টোবর রাতে জিটি রোডের (G T Road)ওপর তৃণমূল পার্টি অফিসের সামনে খুব কাছ থেকে গুলি করে এক তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে খুন করে দুষ্কৃতীরা। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক পাচার সহ কমপক্ষে ১০ টি মামলা ছিল। এই ঘটনার তদন্তে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়। ঘটনার রাতেই একজনকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, একটি স্কুটি এবং বাইক।

পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে শত্রুতার জেরে এই খুন।মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এক সাংবাদিক সম্মেলনে বলেন ঘটনার পর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে সতর্ক করা হয়। সেই রাতে কলকাতা পুলিশের একটি দল ঘটকপুরে দুষ্কৃতিদের একটি স্কুটিকে তাড়া করলে স্কুটি ফেলে তারা পালিয়ে যায়। পুলিশ খুনের সময় ব্যবহৃত স্কুটি এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মহম্মদ দানিশ এবং মহম্মদ ফৈয়াজ নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় সোর্স মারফত খবর পায় এই ঘটনার শুটার আফতাব ঘটনার পর উত্তরপ্রদেশে(Uttarpradesh) পালিয়ে যায়।

এরপর হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দলকে সেখানে পাঠানো হয়। তারা গাজীপুর, আজিমগড় এবং বরাবাকি বিভিন্ন ডেরায় হানা দিয়ে আফতাব(Aftab) নামে ওই শুটারকে গ্রেফতার করে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আজ হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। গতকাল পুলিশ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিমতা থানা এলাকা থেকে ভিকি এবং তৌফিক হোসেন ওরফে গেড়া নামে ২ কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, একটি বাইক এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওই বাইক খুনের সময় ব্যবহার হয়েছিল কিনা। পুলিশ কমিশনার জানিয়েছেন দুটি দুষ্কৃতি দলের শত্রুতার জন্য এই খুন। ২০১৪ সাল থেকে তাদের মধ্যে শত্রুতা ছিল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য