হাওড়ায় পথচারীকে ভ্যানচালক ধাক্কা দেওয়ার অপরাধে এক থাপ্পড়ে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালক এক পথচারীকে ধাক্কা দিয়ে দেয়। আর এর দরুন ভ্যান চালককে সজোরে থাপ্পড় মারেন ওই পথচারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেনারস রোডে একটি হাইস্কুলের সামনে ভ্যানচালক অলোক নস্কর(Alok Naskar) (৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পথচারী অসীম দাসকে। ওই ভ্যানে কালি বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পথচারী অসীম দাসকে ধাক্কা মারলে শুরু হয় বচসা। রাগের মাথায় মেজাজ হারিয়ে ওই পথচারী ভ্যানচালক অলক নস্করকে সজোরে থাপ্পড় মারেন। রাস্তায় লুটিয়ে পড়ে ভ্যানচালক জ্ঞান হারান।

সূত্রের খবর, ওই ভ্যানচালককে উদ্ধার করে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে(Jagdishpur Helath Center) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষজন পথচারী অসীম দাসকে বেধড়ক মারধর করে। ওই পথচারীর বিরুদ্ধে পুলিশ খুনের মামলা দায়ের করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। পথচারী অসীম দাস(Asim Das) আহত হওয়ায় তাকেও পুলিশ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

এলাকার মানুষজনের বক্তব্য দুর্ঘটনা যে কোন সময় ঘটতে পারে তার জন্য ভ্যান চালককে মারধর করার দরকার কি ছিল। বেঘোরে প্রাণ গেছে গরিব ভ্যান চালকের। এই ঘটনায় ওই এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে। টালি ভর্তি ভ্যানটি পুলিশ থানায় নিয়ে গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ভ্যান চালকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং